সারাদেশ

নড়াইলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইলে প্রত্যুষে ৩১বার তপোধ্বনির মধ্যদিয়ে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচির শুভ সূচনা হয়।

বুধবার (১৭ মার্চ)সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দো’আ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে সকালে বঙ্গবন্ধু চত্বর থেকে র‌্যালী শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শেষ হয়।

এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সরকারি বিভিন্ন দফতর, আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে জেলা শিল্পকলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া নড়াইল পৌরসভায় ১০১ পাউন্ডের কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচির মধদিয়ে দিনটি পালিত হচ্ছে।

এসব কর্মসূচিতে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে লোহাগড়া উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসরিনা পারভীন, চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ আশিকুর রহমান, আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারন সম্পাদক সৈয়দ মশিউর রহমান, আওয়ামীলীগনেতা মঞ্জুরুল করিম মুন, সিকদার আজাদুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে কালিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।

এসময় কালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান হিরা, সালামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহম্মেদসহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সান নিউজ/শরিফুল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

ডোপ টেস্ট নিয়ে কারা অধিদপ্তরের নতুন নির্দেশনা

কারা বিভাগকে মাদকমুক্ত রাখা এবং শৃঙ্খলাবাহিনী হিসেবে এর সুনাম বজায় রাখতে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা