ছবি: সংগৃহীত
বিনোদন

‘শয়তানের মৃত্যু’

বিনোদন ডেস্ক

ভারতীয় চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা নানা পাটেকর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তার প্রয়াণে পুরো বলিউড যখন শোকাভিভূত, ঠিক সেই মুহূর্তে সম্পূর্ণ ভিন্ন এক প্রতিক্রিয়া জানিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন একসময়ে তার বিরুদ্ধে ‘মিটু’ (Me Too) অভিযোগ আনা বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্ত।

নানা পাটেকরের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তাঁর প্রতিক্রিয়া দেখে রীতিমতো তাজ্জব বনে গেছেন ভক্ত ও অনুরাগীরা।

দীর্ঘদিন আগের কথা, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমার একটি গানের শুটিং সেটে নানা পাটেকরের বিরুদ্ধে শ্লীলতাহানির মারাত্মক অভিযোগ এনেছিলেন প্রাক্তন মিস ইন্ডিয়া তনুশ্রী দত্ত। তনুশ্রী’র সেই বিস্ফোরক দাবি ও আন্দোলনের মাধ্যমেই মূলত বলিউডে ‘মিটু’ ঝড়ের সূত্রপাত হয়েছিল।

সে সময় বিষয়টি নিয়ে কম জলঘোলা হয়নি। অভিনেত্রীর আরও অভিযোগ ছিল, প্রতিবাদ করায় তার গাড়িতে হামলা চালিয়েছিল রাজনৈতিক কর্মীরা। যদিও নানা পাটেকর শুরু থেকেই সেই অভিযোগ অস্বীকার করে একে সস্তা প্রচার পাওয়ার ফন্দি বলে উড়িয়ে দিয়েছিলেন।

এদিকে অভিনেতার মৃত্যুর পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে রাখঢাক না রেখেই নানা পাটেকরকে কটাক্ষ করেন তনুশ্রী। সরাসরি নাম না নিয়ে তাকে ব্যঙ্গ করে ‘এভিল ডেড’ বলে সম্বোধন করেন এই অভিনেত্রী। তিনি জানান, বিষয়টি তার কাছে বেশ অদ্ভুত লেগেছে। তবে ওঁর পরিবারের প্রতি সমবেদনা জানাতেও ভোলেননি তিনি।

উল্লেখ্য, সে সময় শুধু নানা পাটেকরই নন, কোরিওগ্রাফার গণেশ আচারিয়াসহ আরও কয়েকজনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনেছিলেন তনুশ্রী। ভারতীয় শোবিজ অঙ্গনের সেই পুরনো ও বিতর্কিত অধ্যায়টি অভিনেতার প্রয়াণের সুবাদে আবারও নতুন করে আলোচনার টেবিলে চলে এল।

সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থা...

শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় ছাত্রদলের সেবাকেন্দ্র স্থাপন

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ চান্স প্রাপ্ত শিক...

‘শয়তানের মৃত্যু’

ভারতীয় চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা নানা পাটেকর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।...

পরকিয়া: স্ত্রীর মামলায় আটক শিক্ষক, প্রেমিকা পলাতক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী মহতোচ্ছিন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা