ছবি: সংগৃহীত
বিনোদন

কাঞ্চনের যে অভ্যাসে বিরক্ত শ্রীময়ী

বিনোদন ডেস্ক

কাঞ্চনের বউ নিয়ে মন্তব্য, সায়নকে কড়া বার্তা শ্রীময়ীর টালিউডের অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের সম্পর্ক নিয়ে নানা সময়ই চর্চা হয়েছে। বয়সের ব্যবধান থেকে শুরু করে তাদের বিয়ে—বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের মুখেও পড়তে হয়েছে এই দম্পতিকে। এবার স্বামীকে নিয়ে মশকরা করায় আরজে সায়নকে কড়া বার্তা দিলেন শ্রীময়ী।

২০২৪ সালে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন কাঞ্চন মল্লিক। ওই বছরের ফেব্রুয়ারিতে আইনি বিয়ে করেন তিনি ও শ্রীময়ী। পরে মার্চে সামাজিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। একই বছরের নভেম্বরে তাদের প্রথম সন্তান জন্ম নেয়। এরই মধ্যে দ্বিতীয় সন্তানেরও বাবা-মা হয়েছেন তারা। এবার তাদের ঘরে এসেছে পুত্রসন্তান, যার নাম রাখা হয়েছে কৃষভি।

বয়সের বড় ব্যবধানের কারণে বিয়ের পর থেকেই নানা ধরনের মন্তব্য ও ট্রলের মুখে পড়েছেন কাঞ্চন-শ্রীময়ী। কখনো বিষয়গুলো এড়িয়ে গেছেন তারা, আবার কখনো প্রকাশ্যেই দিয়েছেন জবাব। এর আগে এক সাক্ষাৎকারে শ্রীময়ী জানিয়েছিলেন, কাঞ্চনের ইন্ডাস্ট্রির বন্ধুরা তার সামনেই স্বামীর একাধিক বিয়ে নিয়ে মশকরা করলে বিষয়টি তার কাছে অস্বস্তিকর লাগে।

তবে এবার যে ঘটনা সামনে এসেছে, সেটি মূলত একটি টেলিভিশন অনুষ্ঠানের প্রোমোকে ঘিরে। সনি আটের ‘রাঁধুনি না কাঁদুনি’ অনুষ্ঠানের প্রোমোতে কাঞ্চনকে নিয়ে মশকরা করতে দেখা যায় আরজে সায়নকে। বিষয়টি প্রথমে হাসিঠাট্টার মধ্যেই থাকলেও একপর্যায়ে সায়নকে সতর্ক করেন শ্রীময়ী।

অনুষ্ঠানটির প্রোমোতে সায়নকে কাঞ্চনকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, ‘কাঞ্চনদাকে দেখে শেখ...।’ তার কথা শেষ হওয়ার আগেই শ্রীময়ী থামিয়ে দিয়ে জানতে চান, ‘এই, কী বলতে চাইছিস?’

এরপর শ্রীময়ীর পোশাকে আঁকা একটি রঙিন পাখি নিয়ে মজা করেন সায়ন। তিনি বলেন, ‘তোমার তোতা পাখিটাকে এত ভালো লেগেছে না।’ জবাবে শ্রীময়ীও মজার ছলে বলেন, ‘আমার তোতা পাখির দিকে তোমার নজর কেন? পাশে একটা ফরসা পাখি দাঁড়িয়ে আছে।’

হাসিঠাট্টায় যোগ দেন কাঞ্চনও। নিজেকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘তুই শুধু তোতা পাখিটা দেখলি, আতাগাছটা দেখলি না।’

তবে এরপরই পরিস্থিতি কিছুটা বদলে যায়। সায়নকে উদ্দেশ্য করে শ্রীময়ী স্পষ্ট করে বলেন, কাঞ্চনের স্ত্রীকে নিয়ে কোনো ধরনের ব্যক্তিগত আক্রমণ তিনি মেনে নেবেন না। এমনকি সায়নকে মনে করিয়ে দেন, তারা একে অপরের বন্ধু।

শ্রীময়ীর ভাষায়, ‘কাঞ্চনের বউ নিয়ে কোনো রকম পার্সোনাল অ্যাটাক আমি সহ্য করব না। আর তোমরা তো বন্ধু। আমি খুব সিরিয়াসলি বলছি। কোনো রকম ছ্যাবলামো করছি না।’

বর্তমানে ‘রাঁধুনি না কাঁদুনি’ অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাচ্ছে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজকে। তাদের সঙ্গে এই অনুষ্ঠানে রয়েছেন শ্যামৌপ্তি, দর্শনা, রাহুল, আরজে সায়ন, ইমনসহ টালিউডের আরও কয়েকজন পরিচিত মুখ। অনুষ্ঠানের এই প্রোমো প্রকাশ্যে আসার পরই শ্রীময়ীর এমন প্রতিক্রিয়া নিয়ে শুরু হয়েছে আলোচনা।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

মোস্তাফিজদের ম্যাচ কাদের সঙ্গে, কবে ও কখন?

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্...

মেসির বিদায়বেলায় যা বললেন আবেগাপ্লুত স্ত্রী

একজন কিংবদন্তির বিদায়, গ্যালারিতে প্রায় ৮৫ হাজার ম...

২৪ ঘণ্টার মধ্যে সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলা হুথিদের

২৪ ঘণ্টার ব্যবধানে রিয়াদ বিমানবন্দরে ফের হুথিদের হামলার দাবি গতকাল বুধবারের হ...

বাংলাদেশি দাবি করে আসামে ১৮ জনকে আটক করলো পুলিশ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের গুয়াহাটিতে...

মেসিকে এবার রোনালদোর ভালোবাসা

আন্তর্জাতিক ফুটবলে ২১ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা