দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
আজ শুক্রবার সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই দাম বৃদ্ধির বিষয়টি জানানো হয়। এর আগে গত ৫ অক্টোবর সংস্থাটি স্বর্ণের দাম কিছুটা কমিয়েছিল। নতুন মূল্য আজ থেকেই দেশের বাজারে কার্যকর হয়েছে।
স্বর্ণের নতুন দর
বাজুসের নির্ধারিত সর্বশেষ দাম অনুযায়ী, ভ্যাটসহ বিভিন্ন ক্যাটাগরির প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের নতুন দাম নিচে দেওয়া হলো:
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ২৭৯ টাকা।
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ৭১৪ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।
অপরিবর্তিত রয়েছে রুপার দাম
স্বর্ণের বাজারে দামের রদবদল ঘটলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আনে নি বাজুস। পূর্বের নির্ধারিত মূল্য অনুযায়ী ক্যাটাগরিভেদে প্রতি ভরি রুপা আগের দামেই বিক্রি হবে:
২২ ক্যারেট রুপা: ৪ হাজার ৩১৬ টাকা।
২১ ক্যারেট রুপা: ৪ হাজার ১৪১ টাকা।
১৮ ক্যারেট রুপা: ৩ হাজার ৫৫৮ টাকা।
সনাতন পদ্ধতি রুপা: ২ হাজার ৬৮৩ টাকা।
ক্রয়-বিক্রয়ের অন্যান্য নির্দেশনা
বাজুস জানিয়েছে, স্বর্ণালংকার বিক্রির সময় ডিজাইনের ওপর ভিত্তি করে মজুরি নির্ধারিত হবে। যেহেতু বিক্রয় মূল্যের সঙ্গেই ভ্যাট যুক্ত থাকে, তাই ক্রেতাদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট নেওয়া যাবে না। এছাড়া ব্যবহৃত অলংকার পরিবর্তনের (এক্সচেঞ্জ) ক্ষেত্রে ১২ শতাংশ এবং বিক্রির (পারচেজ) ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিয়ে মূল্য হিসাব করতে হবে।
সান নিউজ / রাজীব