সারাদেশ

বিএডিসি কর্তৃপক্ষের অনিয়মে সেচ সমস্যার সম্মুখীন কৃষক

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামে কৃষি কাজে ব্যবহৃত বিএডিসি কর্তৃক বরাদ্দকৃত কৃত সেচ প্রকল্পের অধীনে একটি গভীর নলকূপ রয়েছে। পানির লাইন সম্প্রসারণের কাজের জন্য কৃষকদের চাহিদা মোতাবেক সরকারিভাবে পাইপ দেওয়া হয়।

উপজেলার সাতখামাইর গ্রামের মৃত আব্দুল মজিদ খানের ছেলে খলিলুর রহমান খান উক্ত গভীর নলকূপের পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তি ক্ষমতা দেখিয়ে কৃষকদের জন্য সরবরাহকৃত পাইপ থেকে প্রাই ১০০ ফুট পাইপ তার নিজস্ব পুকুরে পানি দেওয়ার কাজে মাটির নিচ দিয়ে স্থাপন করেন, এর ফলে গ্রামের অনেক কৃষকরা সরকারি সেচ সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে ।এবং তারা ফসল উৎপাদন করতে সমস্যার সম্মুখীন হচ্ছে।

এমতাবস্থায় বিষয়টি সরেজমিনে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর, লিখিত অভিযোগ পত্র দাখিল করেন। অভিযুক্ত খলিলুর রহমানের সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া যায়। ঘটনার কথা স্বীকার করে তিনি বলেন, উক্ত পাম্প পরিচালনা কমিটির অনুমতি ক্রমে বি.এ.ডি.সি কর্তৃক বরাদ্দকৃত সেচ প্রকল্পের পানির পাইপ তার ব্যক্তিগত কাজে লাগিয়েছেন।

উক্ত পাম্প পরিচালনা কমিটির ম্যানেজার, তারই ভাই মো. শহিদুল্লা বলেন, বিএডিসি কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে, ঠিকাদারের মাধ্যমে, কৃষি সেচ প্রকল্পের পাইপ তারা ব্যক্তিগত কাজে লাগিয়েছেন। কৃষি সম্প্রসারণ কাজে ব্যবহৃত জিনিস ব্যক্তিগত কাজে ব্যবহার করা বৈধ না অবৈধ? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি অবৈধ। তবে সরকার চাইলে আমরা ফেরত দিয়ে দিবো।

ভুক্তভোগী কৃষকরা জানান, খলিলুর রহমান কতৃক বিএডিসির কৃষি সম্প্রসারণের পাইপ আত্মসাৎ করার ফলে ব্যহত হয়েছে কৃষি, ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক। তারা অভিযুক্ত খলিল ও তার ভাই শহিদুল্লাহকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান কৃষকেরা।


সান নিউজ/টিআইএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা