সংগৃহীত ছবি
সারাদেশ

বিএডিসির সীমানা ভেঙ্গে ঢুকে গেল ট্রেন 

জেলা প্রতিনিধি: পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে ওয়াশ ফিডে প্রবেশ করানোর সময় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। লাইনচ্যুত বগিটি বাংলাদেশ অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের (বিএডিসি) সীমানা প্রাচীর ভেদ করায় একটি অংশ ভেঙে গেছে।

আরও পড়ুন: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সোমবার (২৪ জুন) বিকেলে স্টেশনের ৭০৬ নম্বর রেকের ওয়াশশিটে নেওয়ার সময় এসি ৭১১৫ নম্বরের বগিটি লাইনচ্যুত হলে কোচটির চারটি চাকা লাইনচ্যুত হয়ে মাটিতে দেবে যায়।

স্টেশন মাস্টার গ্রেড ফোর নিরঞ্জন রায় বলেন, ইলেক্ট্রিক পরীক্ষাসহ ৭১১৫ নম্বরের একটি ট্রেনের অতিরিক্ত খালি বগি ওয়াশের জন্য ৭০৬ নম্বর রেকে নেওয়া হচ্ছিল। ওই সময় দ্রুতগতির কারণে কোচটির নিয়ন্ত্রণ হারালে প্রথমে রেললাইনের বাফার ভেঙে পরে দেওয়াল ভেঙে বিএডিসি অফিস এলাকায় তা ঢুকে পড়ে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও পাশে থাকা বিএডিসির সীমানা প্রাচীরের একটি অংশ কিছুটা ভেঙে যায়। তবে স্টেশনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। উদ্ধারকারী ট্রেন এনে কোচটি উদ্ধার করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা