সংগৃহীত ছবি
সারাদেশ

পদ্মায় নেমে ৩ শিশুর মৃত্যু 

জেলা প্রতিনিধি : পাবনার ভাদুড়িয়াডাঙির পদ্মা নদীর ঘাটে গোসল করতে নেমে আপন দুই ভাইসহ ৩ শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : পিকআপের ধাক্কায় শিশুসহ নিহত ২

সোমবার (২৪ জুন) দুপুর ১টার দিকে উপজেলার চরতারাপুর ইউনিয়নের ভাদুরিয়া ডাঙ্গীর পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো- সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নতুন গোহাইলবাড়ি এলাকার আলাল প্রামাণিকের দুই ছেলে ও নতুন বাজার উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছাব্বির হোসেন ও তার ভাই গোহাইল বাড়ি সরকার প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র সিয়াম হোসেন এবং তাদের বন্ধু চরতারাপুর ইউনিয়নের আটঘরিয়াপাড়া গ্রামের ইসলাম সরদারের ছেলে কাঁচিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র নূর হোসেন।

আরও পড়ুন : জয়ন্তী অনুষ্ঠানে ২ গ্রুপের সংঘর্ষ

স্থানীয়রা বলেন, দুপুর ১টার দিকে বাড়ির পাশের একটি আম গাছের সঙ্গে কয়েকজন আর্জেন্টিনার পতাকা টাঙাচ্ছিল। রোদের সময়ে পতাকা টাঙাতে নিষেধ করা হলে তখন তারা গাছ থেকে নেমে এসে বাড়ি থেকে গামছা নিয়ে নদীতে গোসল করতে যায়। স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে জীবিত উদ্ধার করেন। অপর ৩ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। ছোট দুজনকে বাঁচাতে গিয়ে বড় ভাই ছাব্বিরেরও মৃত্যু হয় বলে জানান তারা। স্থানীয়রা আরও জানান, উঁচু নিচু হয়ে থাকা বালুর স্তুপের ওপর দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বালু ধ্বসে পানিতে দ্রুত ডুবে যায় তারা। স্থানীয়রা সেখান থেকে তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আলাল হোসেন জানান, ‘আমি এখন কেমন করে বেঁচে থাকবো বুঝতে পারছি না। আমি সব হারিয়ে ফেললাম।’

আরও পড়ুন : ট্রেনে কাটা পড়লেন আ. লীগ নিহত

চরতারাপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাবু জানান, ‘অল্প কয়েক মিনিটের ব্যবধানে একসঙ্গে তিনজনের মৃত্যুতে আমরা হতভম্ব হয়ে পড়েছি। পুরো গ্রাম এখন শোকে কাতর হয়ে যাচ্ছে। এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না।’

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী বলেন, ‘একসঙ্গে গোসলে নেমে তিনজনের মৃত্যু হয়েছে বিষয়টি খুবই বেদনাদায়ক। এখন নদীতে পানি বৃদ্ধি হচ্ছে তাই সন্তানদের দেখে রাখতে হবে অভিভাবকদের।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজ মহান মে দিবস

আজ পহেলা মে; আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিনটি মে দিব...

বৃষ্টি ও তেলের দামের প্রভাব নিত্যপণ্যের বাজারে

বৃষ্টি আর পরিবহনের ভাড়া বৃদ্ধির অজুহাতে রাজধানীর ব...

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশু...

প্রথম বাংলাদেশি বাবরের বিশ্বের পঞ্চম উঁচু পর্বতশৃঙ্গ মাকালু জয় 

নিজেকে আরেক ধাপ উচ্চতায় তুলে নিলেন পর্বতারোহী বাবর...

ইউনিসেফকে উপেক্ষা করে টিকা ক্রয় পদ্ধতি বদল অন্তর্বর্তী সরকারের

বাংলাদেশে টিকার সংকট ও টিকাদান কর্মসূচি ব্যাঘাতের...

ছোট বন্ধুরা, বাংলাদেশ তাকিয়ে তোমাদের দিকে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ক্ষুদে শিক্ষার্থ...

মুন্সীগঞ্জে সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলামের স্মরণসভা 

মুন্সীগঞ্জে সাবেক তথ্যমন্ত্রী ও বিএনপি নেতা প্রয়াত...

কেন ধানমণ্ডি লেকের নাম নজরুল লেক হওয়া উচিত

সম্প্রতি ইউটিউবে নজরুল ইন্সটিটিউটের ট্রাস্টি বোর্ড...

বৃষ্টির দিনে ঘুম বেশি আসার কারণ কী?

আকাশ ভেঙে নেমে আসা বৃষ্টির ধারায় মানুষ ও প্রাণিকূল...

সঞ্জয়ের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তির কী হবে

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা