সংগৃহীত
সারাদেশ

পিকআপের ধাক্কায় শিশুসহ নিহত ২

জেলা প্রতিনিধি: পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় পিকআপের ধাক্কায় ঝুমাইয়া আক্তার (২৩) ও হাওয়া আক্তার (৭) নামে ২জন নিহত হয়েছে।

সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ৬টায় উপজেলার চরখালী-মঠবাড়িয়া সড়কের ঝাওতলা বাজারের দক্ষিণ ইকড়ি হাওলাদার বাড়ির সামনে এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।

আরও পড়ুন: পুকুরে ধরা পড়ল রাসেলস ভাইপার

ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

নিহতরা হলো, ঝুমাইয়া আক্তার উপজেলার দক্ষিণ ইকড়ি গ্রামের মো. হোসেনের স্ত্রী এবং হাওয়া আক্তার ঝুমাইয়া আক্তারের ননদের মেয়ে।ঝুমাইয়া আক্তার ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

আহত ব্যক্তিরা হলো, ইয়াসিন (৫), মায়া বেগম (৩৫), হাফিজা আক্তার (২৮), হোসেন (৩২)। আহতদের ১ম ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। এর পরে আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন: বঙ্গবন্ধু সেতুর ঢাকাগামী লেনে যানজট

প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার সকালে নিহত হাওয়া আক্তারের মা মায়া বেগমকে গাড়িতে তুলে দেওয়ার জন্য তারা ভান্ডারিয়ার ইকরি গ্রামের সাহেববাড়ি এলাকায় রাস্তার পাশে বাসের জন্য অপেক্ষায় ছিলেন। এই সময় মঠবাড়িয়ার দিক থেকে আসা ১টি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলে ঝুমাইয়া ও হাওয়া মারা যায়। এ সময় আহত হয় আরও ৪ জন।

ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, ঘাতক পিকআপ ভ্যানের চালক ও পিকআপটি আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ২টি পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা