সংগৃহীত ছবি
সারাদেশ

পটুয়াখালীতে ৫ বীরঙ্গণা নারীক সংবধর্না

নিনা আফরিন, পটুয়াখালী : পটুয়াখালীতে জীবিত ৫ জন বীরঙ্গণাকে সংবধর্না ও সম্মাননা প্রদান করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা চেষ্টা। মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় তাদের এ সম্মাননা প্রদান করা হয়।

আরও পড়ুন : পিকআপের ধাক্কায় শিশুসহ নিহত ২

সোমবার সকালে পটুয়াখালী এলজিইডি মিলনায়তনে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেষ্টার প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ লতিফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার বাদল ব্যানার্জী। এ সময় বীর মুক্তিযোদ্ধা আলেয়া বেগম, জামিলা বেগম, রিজিয়া বেগম, হাজেরা বেগম ও ছৈতুন বেগমকে উত্তরীয় পরিধান করান চেষ্টার সদস্যরা। উপহার হিসেবে তাদেরকে শাড়ি ও গাভী প্রদান করা হয়। এসব উপহার পেয়ে খুশি বীরাঙ্গনাগন।

আরও পড়ুন : পুকুরে ধরা পড়ল রাসেলস ভাইপার

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগন, তাদের পরিবারের সদস্যবৃন্দ, চেষ্টার সদস্যবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধের বীর সেনানীদের পাশে দাড়ানোর চেষ্টার এ কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন অতিথিবৃন্দ।

প্রায় ১ যুগ ধরে মানুষ ও মানবতার পক্ষে কাজ করছে চেষ্টা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বাধীনতায় যুদ্ধে অংশগ্রহনকারী নারী মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে সংবর্ধনা প্রদান করা সহ তাদের জীবনমান উন্নয়নে সেলাই মেশিন, গাভী ও বাড়ি নির্মান করে দেয়া হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

রাজধানীতে নিষিদ্ধ আ. লীগের ১০৭ সদস্য গ্রেপ্তার

নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমাতে রাজধানীতে ব্লক...

দেশের সকল বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা