সংগৃহীত ছবি
সারাদেশ

লক্ষ্মীপুরে গৃহবধূ হত্যার বিচারের দাবি

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে গৃহবধূ জোসনা আক্তার মুন্নিকে হত্যার অভিযোগ এনে বিচার ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।

আরও পড়ুন : পদ্মায় নেমে ৩ শিশুর মৃত্যু

সোমবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের কোম্পানি রাস্তার মাথা এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।

মানবন্ধনে নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, ‘মুন্নিকে নির্মমভাবে নির্যাতন করেন তাঁর স্বামী আলাউদ্দিনসহ তাঁদের পরিবারের লোকজন। শ্বশুরবাড়ির লোকজন নিযার্তনের একপর্যায়ে তাঁকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখে। তার শরীরের বিভিন্ন অংশে নির্যাতনের দাগ ছিল। হত্যা ও নির্যাতনের ঘটনায় জড়িত সকলের দ্রুত গ্রেপ্তারসহ প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্বজন ও এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য দেন নিহতের স্বজন নুরুজ্জামান, রোকসানা নেহার, আলী আহম্মদ হাজী, মো: খোকনসহ স্থানীয়রা।

আরও পড়ুন : পিকআপের ধাক্কায় শিশুসহ নিহত ২

প্রসঙ্গত, গত ২৯ মে কমলনগর উপজেলার চর লরেন্স এলাকায় শ্বশুড়বাড়ির বসতঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস লাগানো গৃহবধূ জোসনার আক্তার মুন্নির মরদেহ উদ্ধার করে পুলিশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা