সংগৃহীত ছবি
সারাদেশ

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ২

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন।

আরও পড়ুন : জল্লাদ শাহজাহান আর নেই

সোমবার (২৪ জুন) রাত ৩টার দিকে গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিল্লুর রহমান বলেন, দগ্ধদের গুরুতর অবস্থায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : পদ্মায় নেমে ৩ শিশুর মৃত্যু

দগ্ধরা হলো- গার্মেন্ট শ্রমিক রাকিব হাসান (২২) ও তার স্ত্রী রুমা আক্তার (২০)। তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব চন্ডিবের দক্ষিণপাড়া এলাকায়। তারা রূপগঞ্জের সাওঘাট উত্তরপাড়া এলাকায় সেলিম মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

স্থানীয়দের বরাত দিয়ে রূপগঞ্জের পুলিশ কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, গ্রামের বাড়িতে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে যোগ দিতে রাকিব হাসান তার স্ত্রী রুমা আক্তারকে নিয়ে রোববার রাত ১১টার দিকে বাসায় ফেরেন। এরপর রাত ৩টার দিকে তাদের ঘরের ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ হলে মুহূর্তের মধ্যে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় রাকিব ও তার স্ত্রী রুমা আগুনে দগ্ধ হন এবং তাদের ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়। ঘরের লোহার দরজাটিও বাঁকা হয়ে যায়।

আরও পড়ুন : পিকআপের ধাক্কায় শিশুসহ নিহত ২

তিনি আরও বলেন, দগ্ধ স্বামী-স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নেভান এবং গুরুতর অবস্থায় রাকিব ও তার স্ত্রী রুমাকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের পাইপ লাইন লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে। তবে তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ ফখর উদ্দিন বলেন, এ বিষয়ে আমাদের কিছু জানা নেই। কেউ আমাদের অবগত করেনি। তবে খোঁজ খবর নিয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা