সারাদেশ

শিশু ধর্ষণ মামলায় ইমামের যাবজ্জীবন 

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরের ইসলামপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম হাফেজ মো. সাইদুল ইসলামকে (২০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

সোমবার (১৫ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক এম আলী আহমেদ এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ইমাম সাইদুল ইসলাম ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর পশ্চিমপাড়া গ্রামের মো. সাহাব আলীর ছেলে। তিনি ওই এলাকার পূর্বপাড়া জামে মসজিদে ইমামতি করতেন।

মামলার রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আইনজীবী মো. আকরাম হোসেন জানান, দণ্ডিত সাইদুল ইসলাম ধর্ষণের শিকার শিশুটির পিতার চাচার বাড়িতে থেকে মসজিদে ইমামতি করতেন এবং মক্তবে ছাত্রছাত্রী পড়াতেন। ২০১৮ সালের ১৮ নভেম্বর সকালে মক্তবপাঠ শেষে তিনি বাড়ি ফিরে ওই শিশুকে ঘর পরিস্কারের জন্য ডেকে নিয়ে যান। বাড়িতে লোকজন না থাকায় শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যান ইমাম সাইফুল।

শিশুটিকে প্রথমে ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তারি পরীক্ষায় শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে আলামত পাওয়া যায়।

পরে ২২ নভেম্বর শিশুটির পিতা বাদী হয়ে ইমাম সাইফুল ইসলামকে আসামি করে ইসলামপুর থানায় ধর্ষণ মামলা করেন। সেই মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং আসামির ১৬৪ ধারায় জবানবন্দি শেষে আদালত এই রায় দেন।

মামলায় রাষ্ট্র পক্ষে আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর এডভোকেট আকরাম হোসেন ও আসামি পক্ষে এডভোকেট মো. আব্দুল্লাহ।

সান নিউজ/এসজে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

কালকিনিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ তানিয়া আক্তার-(২৮) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে ম...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা 

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহা...

রাতে টিএসসিতে ‘আভাস’-এর কনসার্ট, ভক্তদের উপস্থিত থাকার আহ্বান তুহীনের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে আজ শনিবার রাতে অ...

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ যৌন ব্যবসা চক্রের ২৬ জন আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের দিয়ে পরিচালিত একটি কথিত য...

মন্ত্রিসভায় নতুন ছয় সদস্য, আকার বেড়ে ৫১

সরকার গঠনের ছয় মাস পর মন্ত্রিসভার আকার আরও বাড়ানো হয়েছে। নতুন করে পাঁচজন সদস্...

ইরান এখনো ‘সঠিক চুক্তির’ জন্য প্রস্তুত নয়: ট্রাম্প

ইরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় বলে...

ফুটবলে নতুন বিশ্বরেকর্ড রোনালদোর

ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই অনন্য এক রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো...

এবার হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান

নতুন সিনেমা ‘জলপবন’-এ অভিনয় করছেন অভিনেত্রী রুনা খান। সিনেমাটির শ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা