সারাদেশ

সাজা ভোগকারী দুই আসামিকে কর্মসংস্থানের ব্যবস্থা 

নিজস্ব প্রতিনিধি, পাবনা: কর্মসংস্থানের মধ্য দিয়ে মাদকের অপরাধে সাজা ভোগকারী দুইজন পাবনা জেলা কারাগার থেকে মুক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৪ মার্চ) বিকালে মাদক মামলায় সাজা ভোগকারী দুই জনকে প্রাথমিক কর্ম ব্যবস্থার উপহার প্রদান করা হয়। এই উপহার তুলে দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. শামসুল হক টুকু।

মাদকের সাজায় মুক্তিপ্রাপ্ত একজনকে একটি সেলাই মেশিন ও অপরজনকে একটি ইঞ্জিনচালিত রিক্সা উপহার দেয়া হয়। সমাজসেবা অধিদপ্তরের অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির সহযোগিতায় মাদকাসক্তদের মাদক মুক্ত রাখার জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

মাদকের অপরাধে কারামুক্ত দুইজন হলেন- ঈশ্বরদী উপজেলার ফতে মহম্মপুর এলাকার আবুল কাশেমের ছেলে মো. সাগর হোসেন (৩৭) ও পাবনা সদর উপজেলার দাপুনিয়া গ্রামের জাভেদ আলী প্রামানিকের ছেলে নূরুল আলম বাসিদ প্রামানিক (৪৮)।

এ সময় উপস্থিত ছিলেন, পাবনা জেলা কারাগারের দায়িত্বপ্রাপ্ত জেল সুপার মো. শাহ আলম খান, জেলার আব্দুল্লাহেল আল-আমিন, জেলা আইনজীবী বার সমিতির সভাপতি অ্যাড. বেলায়েত আলী বিল্লু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশেদুল কবির, সমাজ সেবার প্রবেশন অফিসার পল্লব ইবনে শায়েখ, সাংবাদিক এস এম আলম প্রমুখ।

জেলা কারাগার পরিদর্শনের আগে অ্যাড. শাসুল হক টুকু এমপি স্থানীয় গণমাধ্যমকর্মীদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে সারা বাংলাদেশের প্রতিটি জেলা কারাগারে মাদকের সাথে সম্পৃক্তদের ভালোর পথে ফিরিয়ে আনার জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই মাদকাসক্তদের সমাজের বোঝা হিসাবে না রেখে তাদের কাজে লাগাতে হবে। বর্তমানে প্রতিটি স্থানে বিশেষ করে চাকরি ও শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য ডোপ টেস্ট করা হবে। আগামী দিনে দলের দায়িত্বরত সকল নেতাকর্মীদের ডোপ টেস্ট করা হবে। মাদকাসক্ত কেউ কখনো দেশ ও সমাজ সেবার কাজে লাগতে পারে না। প্রধানমন্ত্রীর ঘোষণা দেশকে মাদক মুক্ত করা, আমরা সেই লক্ষে কাজ করে যাচ্ছি।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা