সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার নদীতে, নিহত ২

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার নদীতে পড়ে চালক আরাফাত মোল্যা (২০) এবং আরোহী ইব্রাহিম (২৪) নামের দুইজন নিহত হয়েছেন। তারা শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শওকত নগর গ্রামের নূরুল আমিন মোল্যা এবং বাবু গাজীর ছেলে।

বৃহস্পতিবার ( ৪ মার্চ )রাত ১০টার দিকে শ্যামনগর- নওয়াবেঁকী মহাসড়কের চুনার ব্রিজ নামক স্থানে দ্রুতগামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চুনা নদীতে পড়ে যায়। এ সময় প্রাইভেট কারে থাকা আরও ৪ যাত্রী গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আব্দুর রাজ্জাক আরাফাতকে মৃত ঘোষণা করেন।

আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) নিয়ে যাওয়ার পথে ইব্রাহিম মারা যায়। গুরতর আহতরা হলেন- একই গ্রামের নূরুল হুদা মোল্যার ছেলে হাসান, আবুল বাশারের ছেলে সাইফুল্যাহ এবং নূর হোসেনের ছেলে রবিউল।

প্রত্যক্ষদর্শী আব্দুর রশিদ জানান, প্রাইভেট কারটি শ্যামনগর হতে নওয়াবেঁকী যাওয়ার সময় চুনার ব্রীজ নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় দ্রুতগতির প্রাইভেটকারটি চুনা নদীতে পড়ে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্জ্ব নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখ...

সার মজুত: জামায়াত নেতার সদস্যপদ বাতিল

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে ১৮ বস্তা ইউরিয়া সার মজুতের ঘটনায় উপজে...

ফেনীতে ট্রাকচাপায় এসআরবি কর্মকর্তা নিহত

ফেনীতে চেকপোস্টে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে...

ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

নানান রোগে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কাছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা