সারাদেশ

চট্টগ্রামে লাগামহীন আতপ চালের বাজার!

ইব্রাহিম খলিল, চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে লাগামহীন আতপ চালের বাজার। ৫০ কেজির প্রতিবস্তা আতপ চাল এখন খুচরা বিক্রয় হচ্ছে ৩ হাজার ২০০ টাকা পর্যন্ত। যা গত ২০ দিন আগেও বিক্রয় হয়েছে ২ হাজার ৪০০ টাকায়। বেসরকারিভাবে আতপ চাল আমদানির অনুমতি না থাকায় লাগাম টেনে ধরা যাচ্ছে না জানান ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলছেন, সিদ্ধ চাল আমদানির ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা না থাকায় এর দাম কিছুটা নিন্মমুখি। চট্টগ্রামে আতপ চালের চাহিদাও সবচেয়ে বেশি। দাম কমাতে এই মুহুর্তে আতপ চাল আমদানির অনুমতি চান ব্যবসায়ীরা।

একই কথা চট্টগ্রামের চাল আমদানিকারক প্রতিষ্ঠান মাইশা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল হান্নানের মুখেও। তিনি বলেন, চট্টগ্রামের অনেক ব্যবসায়ীর আবেদন স্বত্ত্বেও বেসরকারিভাবে আতপ চালের অনুমতি মেলেনি। সরকারি ঘোষণা অনুয়ায়ি আমদানিকৃত ১০ লাখ টন আতপ চালের মধ্যে ২০ হাজার টনের প্রথম চালান নিয়ে আল-মোথান্না নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের সাত নম্বর জেটিতে অপেক্ষামাণ। তবে এসব আতপ চাল খোলা বাজারের জন্য নয়।

তিনি বলেন, পুলিশ, র‌্যাব, বিজিবি, সেনা, নৌ ও বিমান বাহিনীসহ সরকারি বিভিন্ন সংস্থার জন্য সরকারিভাবে এসব চাল আামদানি করা। ফলে চট্টগ্রামের খোলা বাজারে আতপ চালের চাহিদা পূরণে হিমশিম খেতে হচ্ছে। সরবরাহ কম হওয়ায় আতপ চালের দাম প্রতিনিয়ত ঊর্ধ্বমুখি। সরকার এই মুহূর্তে বেসরকারি পর্যায়ে আতপ চালের অনুমতি দিলে অসাধু মিল মালিকরা বাধ্য হয়ে চালের দাম কমিয়ে দেবে। তাতে বাজার নিয়ন্ত্রণে চলে আসবে।

খাতুনগঞ্জের চালের আড়তদার বিছমিল্লাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আহসানুল করিম বলেন, করোনা প্রার্দুভাব ও ঘন কুঁয়াশার কারণে চট্টগ্রাম বিভাগে এবার আমন ধান যা উৎপাদন হয়েছে তা খুবই নগণ্য। খাতুনগঞ্জের অধিকাংশ চাল ব্যবসায়ী গাইবান্ধা, দিনাজপুর, আশুগঞ্জ, হবিগঞ্জ ও ময়মনসিংহ থেকে আতপ চাল ক্রয় করে চট্টগ্রামে সরবরাহ করছে। প্রতিদিন ১০০-১৫০ টন আতপ চাল চট্টগ্রামে আসছে। তাতে চাহিদার এক তৃতীয়াংশও পূরণ হচ্ছে না। আগামী এপ্রিল পর্যন্ত আতপ চালের ঘাটতি থাকবে। আমদানি না হলে বা নতুন ফলন বাজারে না আসা পর্যন্ত চালের দাম উর্ধ্বমুখি থাকবে।

খাতুনগঞ্জ ঘুরে দেখা যায়, চালের আড়ত থেকে ট্রাকে উত্তোলন করা অধিকাংশই সিদ্ধ চালের বস্তা। দেশের বিভিন্ন স্থান থেকে খাতুনগঞ্জে ভোরে এসে ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছেন এসব চাল। বর্তমানে পাইকারী বাজারে সিদ্ধ চাল ৫০ কেজির প্রতিবস্তা ২ হাজার ২০০ টাকা, আর আতপ চাল ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৮০০ টাকায় বিক্রয় হচ্ছে।

খাতুনগঞ্জ চাল ব্যবসায়ী সমিতির তথ্যমতে, খাদ্য মন্ত্রণালয় সাত প্রতিষ্ঠানকে সিদ্ধ চাল আমদানির অনুমতি দেয়। কিন্তু আমদানিকারকরা আতপ চাল আমদানির আবেদন করেও সাড়া পায়নি। জানুয়ারি মাসের মধ্যে সরকার যদি আতপ চালের আমদানি করতো তাহলে এ অবস্থা সৃষ্টি হতো না, চাহিদাও মেটানো যেত।

ব্যবসায়ীদের ভাষ্য, সব পণ্যের মতো বাংলাদেশের চালের বাজারও নিয়ন্ত্রণ করে ভারত। দেশে যখনই কোন পণ্যের চাহিদা বেড়ে যায় তখন ভারত পণ্যের দামও বাড়িয়ে দেয়। তাছাড়া ভারতে ট্রাক ভাড়া করে হিলি, বেনাপোল ও ভোমরাসহ বিভিন্ন স্থল বন্দর দিয়ে চাল আমদনি করতে ৩০-৩৫ দিন ভারত সীমান্তে অপেক্ষা করতে হয়। এসব দিনের ভাড়া পরিবহন খাতে চলে যায়। আবার বাংলাদেশ সীমান্তেও ট্রাক ভাড়া করে দেশের বিভিন্ন জায়গায় চাল সরবরাহ করতে হয়। এতে চালের দাম উর্ধ্বমুখী থাকে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে খাদ্য অধিদপ্তরের সংগ্রহ বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. হারুন-অর-রশিদ বলেন, করোনা প্রার্দুভাব ও ঘন কুয়াশার কারণে এবার আমন ও বোরো ফলনের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। তাই সরকার আতপ চালের ঘাটতি মোকাবেলায় বিভিন্ন দেশের চালের বাজার মনিটরিং করছে।

এছাড়া চাহিদা পুরণের জন্য সরকার আতপ চাল আমদানি করবে। দেশের অভ্যন্তরেও গত তিন মাসে মাত্র ১৪ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হয়েছে। দেশে এখনও আমন ধান বাজারে না আসায় সরকার চাল কিনতে পারছে না। সরকার আতপ চাল আমদানির জন্য মায়ানমার, ভারত, থাইল্যান্ড, ভিয়েতনামের সাথে যোগাযোগ করছে।

মায়ানমার থেকে এক লাখ মেট্রিক টন আতপ চাল আমদানি করার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করা হয়েছে। এছাড়া ভারত থেকে দেড় লাখ মেট্রিক টন আতপ (সরকারিভাবে এক লাখ ও বেসরকারি টেন্ডার ভিত্তিতে ৫০ হাজার মেট্রিক টন) আতপ চাল আমদানি করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে আমদানি করা এসব আতপ চাল সাধারণ মানুষের নাগালে আদৌ আসবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

সান নিউজ/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই সন্তানসহ কীটনাশক পান আছিয়ার, পরিবারের কেউ বেঁচে রইলো না

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি, পারিবারিক বির...

কেশবপুরে সাংবাদিককে নাশকতা মামলায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সত্য প...

কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত...

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষি...

ইনু, লতিফ, দীপু মনি, রূপাসহ ১০ আসামী ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

নেপালে প্রভাব ফেরাতে মরিয়া ভারত, পাল্লা দিচ্ছে চীন

এক নজরে নেপালে ভারত ও চীনের প্রভাব

নিউজিল্যান্ড টেস্ট দলে পরিবর্তন, ডাক পেলেন ফিশার

ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগেই বড় ধরনের দুঃসংব...

জাতিসংঘের এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশের ‘জেডএআই বিডি’

বিদেশি বাণিজ্যিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা কিংবা এপিআইয়ের দ্বারস্থ না হয়...

রোজ বিটরুট খেলে মিলবে যেসব দারুণ উপকার

উজ্জ্বল লাল রঙের এই মূলজাতীয় সবজির স্বাদ নিয়ে অনেকেরই মিশ্র অনুভূতি রয়েছে। কে...

২২ ছক্কা আর মাত্র ৫২ বলে ২০০! বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব

বয়স সবে ১৫ পেরিয়েছে, অথচ ব্যাট হাতে ক্রিকেট দুনিয়ায় রীতিমতো রূপকথা লিখে চলেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা