ছবি: সংগৃহীত
বাণিজ্য

আতপ চালে শুল্ক আরোপ করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: বাসমতি চাল ছাড়া সব ধরনের সেদ্ধ চাল রফতানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর এবার আতপ চালের ওপর অতিরিক্ত ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে বিশ্বের বৃহত্তম চাল রফতানিকারী দেশ ভারত।

আরও পড়ুন: রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

শুক্রবার (২৫ আগস্ট) এ নির্দেশনা দিয়েছে দেশটির কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়।

আন্তর্জাতিক বাজারে মোট চালের যোগানের ৪০ শতাংশেরও বেশি ভারত থেকে আসে।

চলতি মৌসুমে বৈরী আবহাওয়ার কারণে চালের উৎপাদন কম হওয়ায় গত জুলাই মাসে বাসমতি ছাড়া সব ধরনের সেদ্ধ চাল রফতানিতে নিষেধাজ্ঞা দেয় দেশটির কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন: বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

ভারতের বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

দেশটির এ নিষেধাজ্ঞার পর থেকেই বিশ্ব বাজারে চালের দাম বাড়তে শুরু করেছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে চাল বিক্রি যে দামে হচ্ছে, তা গত ১২ বছরের মধ্যে রেকর্ড।

আরও পড়ুন: আগামীকাল দেশে আসছেন প্রধানমন্ত্রী

সেদ্ধ চাল রফতানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর আতপ চালের রফতানি বৃদ্ধি পাচ্ছিল। এতে লাগাম টানতেই এ অতিরিক্ত রফতানি শুল্ক আরোপ করা হয়েছে বলে ধারণা করছেন ভারতীয় রফতানিকারকরা।

প্রসঙ্গত, গত বছর ৭৪ লাখ টন আতপ চাল রফতানি করেছিল ভারত।

দেশটির রাজধানী নয়াদিল্লি ভিত্তিক একটি চাল রফতানি সংস্থার ডিলার জানান, আন্তর্জাতিক বাজারে সেদ্ধ চালের তুলনায় আতপ চালের দাম কম। গত জুলাই মাসে সেদ্ধ চাল রফতানিতে নিষেধাজ্ঞার পর থেকে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের ক্রেতাদের কাছে আতপ চালের চাহিদা বাড়ছিল।

আরও পড়ুন: স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১২

তবে এবার অতিরিক্ত ২০ শতাংশ শুল্ক জারির ফলে আন্তর্জাতিক বাজারে ভারতীয় আতপ চালের দাম এখন থাইল্যান্ড ও পাকিস্তানের চালের সমপর্যায়ে চলে যাবে।

এ কারণে বেশি দামে চাল কেনা ছাড়া ক্রেতাদের আপাতত আর কোনো বিকল্প নেই। সূত্র: রয়টার্স।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা