সংগৃহীত
বাণিজ্য

কর ফিরল আগের নিয়মে

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ সরকার সঞ্চয়পত্রের মুনাফাকে আয় হিসাবে গণ্যের যে নতুন নিয়ম যুক্ত করেছিল আয়কর আইনে সেখান থেকে সরে এসেছে। অর্থাৎ এখন থেকে মুনাফার উপর অতিরিক্ত কোন কর কর্তন করা হবে না। আগের মতোই শুধুই উৎসে কর কাটা হবে।

আরও পড়ুন: ৫ কর্মকর্তাসহ ৬ জনকে বদলি

বুধবার (২৩ আগস্ট) এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সই করা একটি প্রজ্ঞাপনে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও প্রজ্ঞাপনে সঞ্চয়পত্রের সাথে রপ্তানিতে নগদ ভর্তুকির উপর অতিরিক্ত কর কর্তন হতে অব্যাহতি দেওয়ার কথাও উল্লেখ করেছেন।

একই সাথে এনবিআর যে সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে আয়কর রিটার্ন বাধ্যতামূলক নয়, সে সকল প্রতিষ্ঠান ও সংস্থার সঞ্চয়ী আমানত ও স্থায়ী আমানত থেকে অর্জিত সুদ বা মুনাফাতেও অতিরিক্ত কর মওকুফ করেছে।

আরও পড়ুন: ৫ কর্মকর্তাসহ ৬ জনকে বদলি

নতুন আয়কর আইনে সঞ্চয়পত্রের মুনাফা ও রপ্তানিমুখী শিল্পের নগদ সহায়তাকে আয় হিসেবে গণ্যের বিধান রেখেছিল। এ প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার শিল্পের সক্ষমতা ও ব্যক্তি করদাতাদের করের বোঝা লাঘবে সে সব সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এতে করদাতারা অতিরিক্ত কর থেকে মুক্তি পেলেন।

আগের নিয়মেই নগদ সহায়তা-সঞ্চয়পত্রের মুনাফার উপর উৎসে কর কাটা হবে এবং সেটিই করদাতাদের চূড়ান্ত করদায় হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন: বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৩ আয়কর আইন এর ৭৬ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সঞ্চয়ী আমানত ও স্থায়ী আমানত, সঞ্চয় পত্রের মুনাফা ও নগদ রপ্তানি ভর্তুকির উপর উৎসে কর হতে অর্জিত আয়ের বিপরীতে উৎস কর্তিত করের পরিমাণকে চূড়ান্ত করদায় হিসাবে নির্ধারণ করে উৎস হতে অর্জিত আয়ের বিপরীতে অতিরিক্ত কোনো করদায় পরিশোধ হতে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ফুলবাড়ীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দিনাজপুরের ফুলবাড়ীতে ফল...

ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—প্রতিপাদ্য...

নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু

নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসক দম্...

সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার 

আংটিহারা এলাকায় জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। রবিব...

পুলিশকে আরও পেশাদার হওয়ার আহ্বান মুন্সীগঞ্জ পুলিশ সুপারের 

পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মুন্স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা