ছবি : সংগৃহিত
বাণিজ্য

ইসলামী ব্যাংকের সঙ্গে কলকাতা এ্যাপোলো হাসপাতালের চুক্তি

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও কলকাতার এ্যাপোলো মাল্টি¯স্পেশালিটি হাসপাতালের মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আরও পড়ুন: বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

এ চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্য এবং ব্যাংকের কার্ড গ্রহীতারা চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার ওপর বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন।

বুধবার (২৩ আগস্ট) ইসলামী টাওয়ারে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার উপস্থিতিতে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আকিজ উদ্দীন ও এ্যাপোলো মাল্টি ¯স্পেশালিটি হাসপাতাল কলকাতার সিইও রানা দাসগুপ্ত এ সংক্রান্ত সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ

এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান ভূঁইয়া এবং এ্যাপোলো মাল্টি ¯স্পেশালিটি হাসপাতাল,

আরও পড়ুন: শুল্ক আরোপের খবরে পেঁয়াজের দাম বৃদ্ধি!

কলকাতার সিনিয়র মার্কেটিং ম্যানেজার শ্রীজীব ঘোষ, সিয়ক হেলথ কেয়ারের সিইও মাসুমুজ্জামান ও সিয়ক হেলথ কেয়ারের ঢাকা ডিভিশন প্রধান আনওয়ার আল হক ও উভয় প্রতিষ্ঠানের নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা