সারাদেশ

প্রবাসীদের অর্থায়নে দুইটি রাস্তা মেরামত

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হাকালুকি হাওর তীরবর্তী শাহপুর ও নিশ্চিন্তপুর গ্রামে রাস্তা দু’টি মেরামত করা হচ্ছে। স্থানীয় ও প্রবাসীদের অর্থায়নে প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে দুইটি রাস্তা মেরামত করা হচ্ছে।

স্থানীয়রা জানান, শাহগঞ্জ বাজার কেন্দ্রিক শাহপুর, নিশ্চিন্তপুর এলাকার রাস্তার অবস্থা খুবই খারাপ। বরাবরই এ এলাকার মানুষ অবহেলিত। জনপ্রতিনিধি কেউ কোন কথা রাখেননি। মাঝে মধ্যে টি.আর, কাবিখা বরাদ্দ থেকে কিছু কাজ হলেও তা যথেষ্ট নয়।

একটু বৃষ্টি হলে এ এলাকার রাস্তাগুলো পানিতে তলিয়ে। কাদাপানি মাড়িয়ে চলাচল করতে হয়। বর্ষা মৌসুমে নৌকাই ভরসা। এ দুর্ভোগ থেকে রেহাই পেতে এ এলাকার প্রবাসীরা এগিয়ে আসেন। ‘প্রবাসী সূর্য সন্তান পরিবার’ নামক সংগঠনের সদস্যরা নিজেদের মধ্য থেকে প্রায় ৭ লাখ টাকা সংগ্রহ করেন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় ইউপি সদস্য মতছিন আলী বলেন, ভূয়াই-তেঘরীঘাট (২)-শাহগঞ্জ বাজার রাস্তার সোয়া এক কিলোমিটার এবং মানিকসিংহ-রাজাপুর-শাহগঞ্জ বাজার রাস্তার চকিরখাল সেতু থেকে শাহগঞ্জ বাজার পর্যন্ত পৌনে এক মিলোমিটারসহ দুই কিলোমিটার রাস্তা মেরামত করা হচ্ছে। এ কাজে প্রায় ৭লাখ টাকা খরচ হবে যা এ এলাকার প্রবাসীরা দিচ্ছেন।

সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১...

আরও ৩ প্রাণহানি, হাম ও উপসর্গে মোট ১১২৫ মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের...

ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে ইয়েমেনিরা

দীর্ঘস্থায়ী সংঘাতে বিপর্যস্ত ইয়েমেনে লাখ লাখ মানুষের জীবন চরম অনিশ্চয়তার মু...

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ছয়জন মারা...

পুঁজিবাজারে সূচকের বড় পতন, কমেছে ২৯১ কোম্পানির শেয়ার দর

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা