সারাদেশ

স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত

রেজাউল ইসলাম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পশ্চিম পরাণ গ্রামে বেহাল রাস্তা স্বেচ্ছাশ্রমে মেরামত করছে এলাকার নারী, পুরুষ ও যুবসমাজ।

বিষয়টি নজরে আসলে ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক নেতাকর্মীগণ সহায়তার হাত বাড়িয়ে দেয়। বুধবার হতে ওই গ্রামের তেলিপাড়া তিন রাস্তার মোড় হতে পশ্চিম পরাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রায় ৩ কিলোমিটার বেহাল রাস্তা মেরামতে উদ্যোগ নেন এলাকাবাসী। ইতোমধ্যে ২ কিলোমিটার রাস্তা মেরামত করা হয়েছে। বিশেষ করে স্থানীয় যুবসমাজ আলাল মন্ডল, উজ্জল মিয়া, জলিল মিয়া এবং সাইফুল ইসলামসহ অনেকে বিষয়টি নিয়ে ব্যাপকভাবে সাড়া জাগালে এলাকাবাসী এগিয়ে আসে।

স্থানীয় আলাল মন্ডল জানান, দীর্ঘ ৫ বছরে ইউপি চেয়ারম্যান এবং সদস্যগণ রাস্তা মেরামতে কোন প্রকার উদ্যোগ না নেয়ায় এলাকার কাঁচা রাস্তাসমূহ ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। যানবাহানসহ পথচারীদেরকে ঝুঁকি নিয়ে চলাচর করতে হয়। যার কারণে স্বেচ্ছাশ্রমে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে রাস্তা মেরামতের কাজ শুরু করেছি।

ইউপি চেয়ারম্যান ছামিউল ইসলাম বলেন, বর্তমানে ইউনিয়ন পরিষদে কাবিখা ও টিআর প্রকল্পের কাজ নেই বললে চলে। কর্মসৃজন প্রকল্পের মাধ্যমে রাস্তাঘাট মেরামত করতে হয়। সে কারণে চাহিদা অনুয়ায়ী মেরামত করা সম্ভব হয় না।

শান্তিরাম ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম শাহিন স্বেচ্ছাশ্রমে মোরামতকৃত রাস্তা পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন। বিষয়টি অত্র ইউনিয়নে ব্যাপক সাড়া জাগিয়েছে।

সান নিউজ/আরআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

গড় আয়ুতে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ

দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে স্বাস্থ্য খাতের অগ্রগতির সূচকে একটি বড় সা...

সংকটের মধ্যেই আরও বাড়ল এলপি গ্যাসের দাম

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে...

অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় ৯ মাস ধরে ক্যামেরার আলো ও অভিনয়ের জগৎ থেকে দূরে ছিলেন ছোট পর্দার...

কাভানের রেকর্ডে মেক্সিকোকে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ফুটবল অঙ্গনে নতুন এক ইতিহাস গড়েছেন তরুণ বিস্ময় বাংলাদেশি বংশোদ...

তাঞ্জানিয়ায় আইপিইউ সম্মেলনে গেলেন স্পিকার

তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ সম্মেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা