সারাদেশ

‌'আ.লীগ রাষ্ট্রযন্ত্র দখল করে খুন গুম ধর্ষণ ও নির্যাতন করছে'

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্র দখল করে দেশে নির্যাতন, খুন, গুম ও ধর্ষণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদি মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি বলেন, অথচ সরকার কোন বিচার করছে না। উন্নয়নের নামে সরকার দলীয় নেতাকর্মীরা লুটপাট করে নিজেদের উন্নয়ন করছে।

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলে জেলা মহিলা দলের আয়োজনে এক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপির সিনিয়র সহসভাপতি তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করতে হবে।

মহিলা দল টাঙ্গাইল জেলা শাখার সভাপতি নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন বলেন, আজকে সারা দেশে নারী ধর্ষণের ঘটনা ঘটছে তার কোন বিচার হয় না। বাংলাদেশের মানুষের আজ কোন বিচার নেই। আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন নিশ্চিত করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সকল অপকর্মের বিচার করতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ, জেলা বিএনপির সহসভাপতি ছাইদুল হক ছাদু, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মমতাজ করিম প্রমুখ।

সম্প্রতি টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার মহিলা কাউন্সিলর ও বিএনপি নেত্রী হাফিজা বেগম দুস্কৃতিকারীদের হাতে নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে জেলা মহিলা দল এ শোকসভার আয়োজন করে।

সান নিউজ/টিকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১...

আরও ৩ প্রাণহানি, হাম ও উপসর্গে মোট ১১২৫ মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের...

ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে ইয়েমেনিরা

দীর্ঘস্থায়ী সংঘাতে বিপর্যস্ত ইয়েমেনে লাখ লাখ মানুষের জীবন চরম অনিশ্চয়তার মু...

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ছয়জন মারা...

পুঁজিবাজারে সূচকের বড় পতন, কমেছে ২৯১ কোম্পানির শেয়ার দর

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা