সারাদেশ

নারী কাউন্সিলরের পার্লারে জমজমাট দেহব্যবসা

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরে বিউটি পার্লার কর্মীকে দিয়ে দিনের পর দিন জোর করে দেহব্যবসা করানোর অভিযোগ উঠেছে এক সংরক্ষিত কাউন্সিলরের বিরুদ্ধে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে পুলিশ ওই বিউটি পার্লার থেকে ভুক্তভোগী ওই কিশোরীকে উদ্ধার করে। এ ঘটনার সত্যতা স্বীকার করে মামলা হয়েছে জানিয়ে পুলিশ বলছে, বিষয়টির তদন্ত চলছে।

ভুক্তভোগী কিশোরী জানান, মোটা অঙ্কের বেতনের আশ্বাসে তাকে নিজ পার্লারে চাকরি দিয়েছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী। পরে তাকে পার্লারে কাজের বদলে বিভিন্ন সময়ে পাঠানো হতো দেহব্যবসায়। অভিযোগ রয়েছে, ওই কাউন্সিলর তাকে জিম্মি করেই এ ব্যবসা করে আসছিলেন।

খবর পেয়ে রাতে চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযুক্ত কাউন্সিলরের মালিনাকাধীন আনন্দ বিউটি পার্লার থেকে নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বাসন থানায় রোজী, নুরুল হকের নাম উল্লেখসহ আরও ২/৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই কিশোরী। ভুক্তভোগী কিশোরী দুই বছর আগে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। নেত্রকোনার এই কিশোরীর গাজীপুরে কোন স্বজন না থাকায় অভিযুক্ত কাউন্সিলরের ভাড়া বাসায় থাকতেন।

ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে এ বিষয়ে কিছুই জানেন না দাবি করে অভিযুক্ত কাউন্সিলর ফোন কেটে দেন। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ১৬, ১৭, ১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর।

প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে জানিয়ে বাসন মেট্রোপলিটন পুলিশের অফিসার ইনচার্জ বলছেন, আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

সান নিউজ/টিআইএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা