সারাদেশ

ব্যবসায়ী হত্যার আসামির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লার দেবিদ্বারে ব্যবসায়ী নারায়ন চন্দ্র হত্যা মামলার একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক নাসরিন জাহান মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এই রায় দেন।

আসামি ফিরোজ মিয়ার বাড়ি দেবিদ্বারের বাউরা গ্রামে। তার উপস্থিতিতেই আদালত মৃত্যুদণ্ডের রায় দেয়।

নিহত নারায়ন চন্দ্র পাল মোহনপুর বাজারের ‘সুমা স্টুডিও’র মালিক ছিলেন। এর পাশেই ছিল আসামি ফিরোজের দোকান ‘প্রীতি ডিজিটাল স্টুডিও’।
২০১৪ সালের ১১ সেপ্টেম্বর রাতে নারায়নের স্টুডিওতে ঢুকে তাকে ঘুমন্ত অবস্থায় ইলেক্ট্রিক শক দিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেন ফিরোজ। এর পর ওই স্টুডিওর বেশ কিছু সরঞ্জাম লুট করে পালিয়ে যান।

পরদিন নারায়নের ভাই দুলাল চন্দ্র দেবিদ্বার থানায় হত্যা মামলা করলে পুলিশ লুটের সরঞ্জামসহ ফিরোজকে গ্রেফতার করে। হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন তিনি।

আদালতের রায়ে সন্তোষ জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল ইসলাম।

সান নিউজ/এএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা