সারাদেশ

রুটি বিক্রেতার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরের বড়াইগ্রামে আজাদ আলী প্রামাণিক (৬২) নামে এক কলাই রুটি বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বনপাড়া পৌরসভার নতুন বাজার এলাকায় ওয়ালটনের শোরুমের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়। আজাদ আলী উপজেলার জোয়াড়ী ইউনিয়নের রামাগাড়ী গ্রামের মৃত আফের আলীর ছেলে এবং রামাগাড়ী বাজারের কলাইরুটি বিক্রেতা।

বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন জানান, আজাদ আলী রুটি বিক্রির জন্য বনপাড়া বাজার থেকে বেগুন, ধনেপাতাসহ অন্যান্য মালামাল কিনে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিলেন। এসময় হঠাৎ তিনি স্ট্রোক করে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর রাশিদুল ইসলাম বলেন, পরিবারের আবেদন এবং পৌর মেয়র কেএম জাকির হোসেনের সুপারিশের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সান নিউজ/এসএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা