সারাদেশ

অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক এমপির বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : চাকরি দেয়ার নামে ৩৬ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমেদ মুক্তির নামে আদালতে মামলা করেছেন ভুক্তভোগীরা।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবী শাহজাহান কবির সাজু। তিনি বলেন, রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ ২নং আমলি আদালতের বিচারক হাফিজ আল আসাদের কাছে মামলাটি করেন মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহাজাহান সরকার। মামলাটি আদালত গ্রহণ করেছেন। এ মামলার আরও পাঁচজন সাক্ষী রয়েছেন।

সূত্র জানায়, জাতীয় পার্টির সাবেক এমপি সালাহ উদ্দিন আহমেদ মুক্তি বিগত জাতীয় সংসদ নির্বাচনের পর তার নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন লোকজনকে সরকারি দফতরে চাকরি দেয়ার কথা বলেন। এক কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ ওঠে। কিন্তু পরবর্তীতে কেউ চাকরি পাননি এবং সেই টাকা ফেরতও দেননি সাবেক এই এমপি। পরে প্রতারণার শিকার শাহাজাহান সরকারসহ ছয়জন ৩৬ লাখ ৫০ হাজার টাকা ফেরত দেয়ার দাবি করে ময়মনসিংহের আদালতে মামলার আবেদন করেন।

এ বিষয়ে মামলার বাদী শাহাজাহান সরকার বলেন, আমার নাতিকে কাঠবৌলা বাজার ফাজিল মাদরাসায় চাকরি দেয়ার নামে সাবেক সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমেদ মুক্তি আমার কাছ থেকে ৫ লাখ টাকা নেয়। কিন্তু চাকরি দিতে না পেরে টাকা দিচ্ছে না। বিভিন্ন তালবাহানা করে ঘুরাচ্ছে। কোনো উপায় না পেয়ে আমি আদালতের আশ্রয় নিয়েছি।
এ বিষয়ে আরেক ভুক্তভোগী তানিয়া বেগম বলেন, আমি ময়মনসিংহ সদরের দাপুনিয়া এলাকার বাসিন্দা। এমপি আমাকে তথ্য-মন্ত্রণালয়ে চাকরি দেবে বলে ১২ লাখ টাকা নেন। কিন্তু চাকরি ব্যবস্থা করে দিতে পারেননি। পরে টাকার জন্য যোগাযোগ করলে দেই-দিচ্ছি বলে ঘুরাতে থাকেন। এখন আইনের আশ্রয় নিয়েছি। ১২ লাখ টাকা আমি ঋণ করে দিয়েছি। এখন আমি আমার টাকা ফেরত চাই।

এ বিষয়ে সাবেক এমপি সালাহ উদ্দিন আহমেদ মুক্তির মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।


সান নিউজ/একে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

পদোন্নতিতে রাজনীতি নয়, যোগ্যতাই মাপকাঠি: প্রধানমন্ত্রী

নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ কিংব...

বনানী অবরুদ্ধ, স্লিপার বাস মালিকদের আন্দোলনে ভোগান্তি

স্লিপার বাস চলাচলের অনুমোদন ও একটি সুস্পষ্ট নিয়ন্ত্রক কাঠামো প্রণয়নের দাবিতে...

"নিয়ন্ত্রণ নয়, দায়িত্ব রেগুলেশনে গুরুত্ব": তথ্যমন্ত্রী পার্থ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা