সারাদেশ

বড়লেখায় ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : বড়লেখায় বোরহান উদ্দিন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার পৌরসভার মুড়িরগুল এলাকায় এই ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালাতে পারে বলে ওই ব্যবসায়ীর স্বজনরা ধারণা করছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

আহত ব্যবসায়ী বোরহান উদ্দিনের বড়ভাই জালাল উদ্দিন মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বলেন, বড়লেখা পৌরশহরে আবু কনফেশনারী নামে আমার ভাইয়ের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সে বাড়ি ফিরছিলো। মুড়িরগুল এলাকায় পৌঁছামাত্র কে বা কারা তার ওপর হামলা করেছে। আমার ভাইয়ের সাথে কারও শত্রুতা নেই।

তবে আমরা ধারণা করছি হয়তো টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তার ওপর কেউ হামলা চালাতে পারে। তিনি জানান, তার ভাইয়ের মাথায় দায়ের কোপের দুটি আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে । এখনও পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরলে তার কাছ থেকে হামলার প্রকৃত কারণ জানা যাবে।

বড়লেখা থানার এসআই আতাউর রহমান বলেন, এক ব্যবসায়ীর ওপর কে বা কারা হামলা করেছে তা এখনও জানা যায়নি। আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতাল ভর্তি করা হয়েছে। হামলার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

চাঁদাবাজির অভিযোগে উত্তাল দেশ: ৭ মাসে বাজার থেকে নির্মাণ খাত

বাংলাদেশে চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের হলেও ২০২৬ সালের প্রথম সাত মাসে বিভিন্ন...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা