সারাদেশ

ছিনতাইকারী দলের মূলহোতাসহ আটক ৭

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের অভিযানে ছিনতাইকারী দলের মূলহোতাসহ ৭ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মিরপুর থানায় সংবাদ সম্মেলনে কুষ্টিয়ার সিনিয়ন অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন এ তথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলো- মানিকগঞ্জ জেলার চর ঘোস্তা এলাকার মো. লিটন ব্যাপারী, বরিশাল জেলার আগুন ঝরা উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের মো. ওয়াহিদ আলম, মাগুরা জেলার রাওতলা গ্রামের মো. সাইদুল ইসলাম, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চর গরগরি গ্রামের শুকনাল ওরফে শুকুর আলী একই উপজেলার বাবুলচারা গ্রামের মো. আরাফাত হোসেন, বাশের বাধা গ্রামের মো. ইমন প্রামানিক এবং নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা পশ্চিমপাড়া গ্রামের মো. ওসমান গণি।

সংবাদ সম্মেলনে কুষ্টিয়ার সিনিয়ন অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন বলেন, গত ৩১ জানুয়ারি রাত সাড়ে ৩টার দিকে পাবনা জেলার মো. শহিদুল ইসলাম পাবনার টেবুনিয়া বাজার থেকে ৭০৪ খাচি ডিম নিয়ে বোঝায় করে আলগামন গাড়িতে নিয়ে আসার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার নয় মাইল নামক স্থানে পৌঁছালে তার গাড়িসহ ডিম ছিনতাই হয়। পরে শহিদুল ইসলাম মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, মামলার পর সিসিটিভির ফটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়। এরপর মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের মূলহোতাসহ ৭ জনকে আটক করেন। এছাড়াও ছিনতাইকৃত আলগামন গাড়ি ও ছিনতাই কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

সান নিউজ/কেকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা