সারাদেশ

ভোটে হারায় সংঘর্ষ, কাউন্সিলরসহ আটক ২ 

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে ভোটে হারা নিয়ে পরাজিত প্রার্থী ও নির্বাচিত কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রামগতি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড শিক্ষা গ্রামে এ ঘটনা ঘটেছে।

আহতরা ৮ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর মুর্তজা আল-আমিন ও পরাজিত প্রার্থী মাহবুবুর রহমান লিটনের অনুসারী। আল-আমিন রামগতি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও লিটন জাসদ নেতা বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, আল-আমিন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সাবেক সাংসদ বিএনপি নেতা আশরাফ উদ্দিন নিজানের অনুসারী। লিটন একই আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ আবদুল্লাহ আল মামুনের অনুসারী। গত ১৪ ফেব্রুয়ারি রামগতি পৌরসভা নির্বাচনে তারা ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে আল-আমিন বিজয়ী হন। কিন্তু লিটন ভোটে হেরে যায়। এনিয়ে দুইদিন পর মঙ্গলবার ঘটনার সময় লিটনের সমর্থকরা আল-আমিনের লোকজনের ওপর হামলা চালায়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দু’পক্ষেই ইট-পাটকেল মারতে থাকে। এতে ইট পড়ে জগলুর রহমান রুবেল নামে এক পথচারীর পা ভেঙে যায়। এ ঘটনায় রুবেলসহ অন্তত ১০জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। তবে তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। আহতদের মাথা-হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে।

এদিকে, সোমবার (১৫ ফেব্রুয়ারি) একই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরসেকান্দর এলাকায় ভোটে হেরে কাউন্সিলর প্রার্থী হোসেন হাওলাদারসহ তার লোকজন নির্বাচিত প্রার্থী নিজাম উদ্দিনের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে নিজামের হাত ভেঙে গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭ জন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছি। লিখিত অভিযোগ দায়ের হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সোমবার ৩ নম্বর ওয়ার্ডে একই ধরণের ঘটনা ঘটেছে। এতে পরাজিত প্রার্থী সোহেলসহ ২ জনকে আটক করেছি। রাতে কাউন্সিলর নিজামের সঙ্গে সোহেল সমঝোতায় যায়। পরে মুচলেকা নিয়ে সোহেলসহ অপর আটককে ছেড়ে দেওয়া হয়।

সান নিউজ/জেইউবি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বেশি দামে নেয়াতে বেকারিকে ৪ হাজার টাকা জরিমানা 

মূল্যের চেয়ে বেশি দামে ফাস্টফুড আইটেম বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা জাতীয় ভোক...

নতুন মন্ত্রিসভার শপথে অংশ নিচ্ছেন বিভিন্ন দেমের সরকার প্রধান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নবনির্বাচিত সরকার আগা...

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হচ্ছেন লক্ষ্মীপুরের এ্যানী ?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পাওয়ায় মন্ত্রিপরিষদ গঠনে ব্য...

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর যেমন বাংলাদেশ চান ইবি শিক্ষার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈ...

হ্যাঁ না নিয়ে বিপাকে ভোটাররা

গণভোটের ভোটপ্রদান করতে গিয়ে বিপাকে পড়ছেন অনেক ভোটার। কেউ কেউ হ্যাঁ না ব্যালটে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা