সারাদেশ

ভোলায় এন‌জিওকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলার বোরহানউ‌দ্দি‌নে বেসরকা‌রি এন‌জিও পদ‌ক্ষেপের আই‌রিন আক্তার (২৩) না‌মে এক নারী কর্মীর রহস‌্যজনক মৃত‌্যু হ‌য়ে‌ছে। যা নি‌য়ে স্থানীয়‌দের মা‌ঝে ব‌্যাপক তোলপা‌ড়ের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

নিহত আই‌রিন আক্তার ব‌রিশাল জেলার আ‌গৈলঝড়ার ফুল গ্রা‌মের আলী আকব‌র ক‌বি‌রের মে‌য়ে। এবং পদ‌ক্ষেপ না‌মে এন‌জিও বোরহানউ‌দ্দি‌নে উপজেলার কর্মী।

সোমবার (১৫ ফেব্রুয়া‌রি ) সকা‌লে বোরহানউ‌দ্দিন পৌর ৫ নং ওয়া‌র্ডের পদ‌ক্ষেপ এন‌জিও অ‌ফি‌সের দ্বিতীয় তলার এক‌টি রুম থে‌কে তার ঝুলন্ত লাশ উদ্ধার ক‌রেন পু‌লিশ।

পদ‌ক্ষেপ এন‌জিও এ‌রিয়া ম‌্যা‌নেজার উত্তম কুমার জানান, প্রতি দি‌নের মত রোববার রা‌তে আই‌রিন আক্তার অ‌ফি‌সের কাজ শে‌ষে দ্বিতীয় তলায় তার রু‌মে যান। আজ সকা‌লে সে অ‌ফি‌সে না আসায় অন‌্য কর্মীরা তা‌কে ডাকাডা‌কি ক‌রেনর। কিন্তু কোন শারা শব্দ না পাওয়া রু‌মের দরজা ভাঙ‌লে ফ‌্যা‌নের সা‌থে আই‌রি‌নের ঝুলন্ত লাশ দেখ‌তে পে‌য়ে পু‌লি‌শে খবর দেওয়া হয়।

তি‌নি আ‌রো জানান, আই‌রিন আক্তার একজন ভা‌লো কর্মী ছি‌লে। ২০১৮ সা‌লে সে পদ‌ক্ষে‌পের কর্মী হি‌সে‌বে যোগদান ক‌রেন। প্রথম থে‌কেই তি‌নি বোরহানউ‌দ্দি‌নে কর্মরত র‌য়ে‌ছেন। ত‌বে কি কার‌ণে সে আত্মহত‌্যা ক‌রে‌ছেন তারা জানেন না ব‌লে দা‌বি ক‌রেন।

বোরহানউ‌দ্দিন থানার প‌রিদর্শক (ও‌সি তদন্ত) মো. ব‌শির আলম জানান,খবর পে‌য়ে আমরা নিহ‌তের লাশ উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে আ‌সি। ময়না তদ‌ন্তের জন‌্য লাশ ভোলা সদর হাসপাতা‌লের ম‌র্গে পাঠা‌নোর প্রস্তু‌তি চল‌ছে।

তি‌নি আ‌রো জানান, বিষ‌টি তদন্ত চল‌ছে। ময়না তদ‌ন্তের রি‌পোর্ট আস‌লে আমরা মৃত‌্যুর রহস‌্য নি‌শ্চিত হ‌বো।

সান নিউজ/আইআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা