সারাদেশ

আ.লীগের মেজু ফের রামগতির মেয়র 

জামাল উদ্দিন বাবলু, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে দ্বিতীয় মেয়াদে মেয়র পদে বিপুল ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের এম মেজবাহ উদ্দিন। সর্বমোট ১০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি ভোট পেয়েছেন ১০৫২৩। তার নিকটতম কোন প্রতিদ্বন্দ্বী না থাকলেও নারিকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আবি আব্দুল্লাহ পেয়েছেন ৪৫৫ ভোট, বিএনপি’র ধানের শীষ প্রতীকে শাহেদ আলী পটু পেয়েছেন ৩৮৭ ভোট, লাঙ্গল প্রতীক পেয়েছেন ১৪২ ভোট, হাতপাখা পেয়েছেন ১৫১ ভোট, আরেক স্বতন্ত্র মেয়র পদের প্রার্থী জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৯ ভোট।

এদিকে, ভোটের দিন বেলা ১১ টায় ভোটে অনিয়মের অভিযোগ এনে হাত পাখা ও নৌকা প্রতিক ছাড়া অপর মেয়র প্রার্থীরা নির্বাচন বর্জন করেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে রাত ৮ টায় উপজেলা পরিষদ হলরুমে এ ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন।

এদিকে, সংরক্ষিত কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে গীতা রানী দাস, ৪,৫,৬ নং ওয়ার্ডে আকলিমা বেগম, ৭.৮,৯ নং ওয়ার্ডে নাছিমা বেগম নির্বাচিত হন।

এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে জয়নাল আবদীন, ২নং ওয়ার্ডে তাপস চন্দ্র দাস, ৩ নং ওয়ার্ডে নিজাম উদ্দিন, ৪ নং ওয়ার্ডে মো. নুর নবী, ৫নং ওয়ার্ডে শাহাদাত হোসেন, ৬নং ওয়ার্ডে নেছার উদ্দিন, ৭ নং ওয়ার্ডে দিদারুল ইসলাম খন্দকার, ৮নং ওয়ার্ডে সৈয়দ মুর্তুজা আল আমিন, ৯নং ওয়ার্ডে ফারুকুল ইসলাম বাবলু নির্বাচিত হন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পে কর্মরত...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

সৌদির তেল স্থাপনা ও আর্থিক কেন্দ্রে হামলা হুতিদের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আবারও নতুন মাত্রা পেয়েছে। ইয়েমেনভিত্তিক হুতি আন্দোলন...

নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা বন্ধ, অপরাধীদের দ্রুত বিচার, ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা