সারাদেশ

মুলাদী-বানারীপাড়ায় আবাবও নৌকার বিজয়

খান রুবেল, বরিশাল : বরিশাল জেলার মুদলী ও বানারীপাড়া পৌরসভার নির্বাচনে পুনরায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিজয় হয়েছে। দুই পৌরসভাতেই বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা।

এদের মধ্যে মুলাদী পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিক উজ্জামান রুবেল তৃতীয় বার এবং বানারীপাড়ায় অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। রবিবার রাতে ভোট গণনা শেষে স্ব স্ব পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা ওই দুই প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

মুলাদী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মো. সোহেল সামাদ জানান, ‘এ পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শফিক উজ্জামান রুবেল ৭ হাজার ৫৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দীদারুল আহসান খান মোবাইল প্রতীক নিয়ে দুই হাজার ৬৫ ভোট পেয়ে দ্বিতীয় এবং হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ৯৪৯ ভোট পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মুঞ্জুরুল ইসলাম। এছাড়া ধানের শীষ প্রতীক নিয়ে ৪৯২ ভোট পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক মো. আল মামুন।

অপরদিকে, ‘বানারীপাড়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নূরে আলম জানিয়েছেন, ‘বানারীপাড়ায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সুভাষ চন্দ্র শীল পাঁচ হাজার ৪২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. জিয়াউল হক মিন্টু নারীকেল গাছ প্রতীক নিয়ে ৬৯৮ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। এছাড়া বিএনপি মনোনীত মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ ধানের শীষ প্রতীক নিয়ে ২৬৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, ‘রোববার বার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুটি পৌরসভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে মুলাদী পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৫৬১ জন এবং নারীপাড়ায় ভোটার সংখ্যা ৯ হাজার ১২৭ জন।

এ সংখ্যক ভোটারের অনূকুলে মুলাদী পৌরসভায় মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাছাড়া বানারীপাড়ায় মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এছাড়া মুলাদী পৌরসভায় মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ২২ জন ও সংরক্ষিত কাউন্সিলর ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনের একজন করে এবং আ.লীগের বিদ্রোহী প্রার্থী একজন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা