সারাদেশ

শেরপুর ও শ্রীবরদীতে আ.লীগের বাজিমাত

শাকিল মুরাদ, শেরপুর: চতুর্থ ধাপের শেরপুর ও শ্রীবরদী পৌরসভা নির্বাচনে সুষ্ঠভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোন অপ্রতিকর ঘটনা ছাড়াই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। পরে শুরু হয় গণনা। শেরপুর পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ২৯ হাজার ৬শ ৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন আলহাজ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে এবিএম মামুনুর রশিদ পলাশ পেয়েছেন ৮ হাজার ৭শ ৯৬, স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীক নিয়ে এডভোকেট রফিকুল ইসলাম আধার পেয়েছেন ৭ হাজার ২শ ৫৫ ও চামচ প্রতীক নিয়ে আরিফ রেজা পেয়েছেন ৩ হাজার ৫শ ২০ ভোট। তবে ইভিএম মেশিন যান্ত্রিক ত্রুটি থাকায় ৩৫টি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রের ফলাফল পাওয়া যায়নি। ওই কেন্দ্রে ভোটার সংখ্যা ১৬শ ১৮। শেরপুর পৌরসভায় ইভিএম’র মাধ্যমে ও শ্রীবরদী পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এদিকে, আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে ৬ হাজার ৬শ ৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে শ্রীবরদী পৌরসভার মেয়র নির্বাচিত হন মোহাম্মদ লাল মিয়া। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ পেয়েছেন ৩ হাজার ৯শ ৪২ ভোট ও স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৮শ ৪৩ ভোট।

নির্বাচনী মাঠে শেরপুর পৌরসভায় ৩৫টি ভোট কেন্দ্রের জন্য তিন টিম র‌্যাব, তিন প্লাটুন বিজিবি, পর্যাপ্ত পুলিশ, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং শ্রীবরদী পৌরসভায় ৯টি ভোট কেন্দ্রে ২৪ জন র‌্যাব, দুই প্লাটুন বিজিবি, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেরপুর পৌরসভায় ৭জন মেয়র, ৪৯ জন কাউন্সিলর ও ১৮ জন সংরক্ষিত আসনে এবং শ্রীবরদী পৌরসভায় ৪ জন মেয়র, ৩২ জন কাউন্সিলর ও ১৬ জন প্রার্থী সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। শেরপুর পৌরসভায় মোট ভোটার ৭৫হাজার ৭শ ৩৮ জন এবং শ্রীবরদী পৌরসভায় মোট ২০ হাজার ৯শ ৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন ক...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা