সংগৃহীত
সারাদেশ

হাতির তাড়া খেয়ে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে বন্য হাতি দেখতে গিয়ে সেই হাতির তাড়া খেয়ে ১ বৃদ্ধের মৃত্যু হয়েছে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে জানা যায়।

আরও পড়ুন: হত্যা মামলার আসামি গ্রেফতার

বুধবার (১৩ ডিসেম্বর) রাতে সীমান্তবর্তী উপজেলার ঝুলগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ মো. আব্দুল হামিদ (৭০) সদর উপজেলার বাকারকান্দা এলাকার বাসিন্দা।

এই ব্যাপারে বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম জানান, সদরের উপজেলার একজন শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া জামে মসজিদে তাবলীগ জামাতে এসেছিলেন। সন্ধ্যায় মসজিদের কাছেই হাতি লোকালয়ে নেমে এলে দেখতে যায় তিনি।

আরও পড়ুন: তাপমাত্রা আরও কমতে পারে

এই সময় স্থানীয়রা বন্য হাতিকে উত্তেজিত করলে হাতির দল তাদের তাড়া করে। সেখানে উপস্থিত সবাই দৌড়ে পালিয়ে গেলেও বৃদ্ধ আব্দুল হামিদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা