ছবি: সংগৃহীত
পরিবেশ

তাপমাত্রা আরও কমতে পারে

নিজস্ব প্রতিবেদক: আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা আরও ২.৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। সেই সাথে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও কমেছে। রাতের তাপমাত্রা আরেকটু কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আরও পড়ুন: সর্বনিম্ন তাপমাএা পঞ্চগড়ে

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

সকাল ৯ টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

আরও পড়ুন: বায়ুদূষণে শীর্ষে ঢাকা

এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া বাংলাদেশের পশ্চিম (খুলনা বিভাগ) ও উত্তর-পশ্চিমাঞ্চলের (রাজশাহী) কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার (১৬ ডিসেম্বর) রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা বুধবার (১৩ ডিসেম্বর) ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু

এ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা বুধবার ছিল রাজশাহীতে ১২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনের ব্যবধানে কমেছে ১.৭ ডিগ্রি।

এদিকে দিনাজপুর ও চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রাও ১০ ডিগ্রির ঘরে নেমে এসেছে। আজ দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৬ ডিগ্রি ও চুয়াডাঙ্গায় ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ১১ ডিগ্রির ঘরে নেমেছে অনেক জেলার তাপমাত্রা।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৭ ডিগ্রি সেলসিয়া ছিল টেকনাফে। এ দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা