সংগৃহীত
পরিবেশ

বায়ুদূষণে আজ ঢাকা দ্বিতীয় 

নিজস্ব প্রতিবেদক : আজও রাজধানী ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। এ দিন দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়।

আরও পড়ুন: আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা যায়। এ দিন ১৮৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঢাকা।

একইসময়ে, শহরের তালিকার প্রথম স্থানে ২০৪ স্কোর নিয়ে দূষিত বায়ুর রয়েছে ভারতের কলকাতা। তৃতীয় স্থানে ১৮৩ স্কোর নিয়ে রয়েছে পাকিস্তানের লাহোর। চতুর্থ স্থানে ১৮০ স্কোর নিয়ে রয়েছে পাকিস্তানের করাচি। পঞ্চম স্থানে ১৭৪ স্কোর নিয়ে রয়েছে ভারতের দিল্লি।

আরও পড়ুন: ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প

এ ছাড়াও ষষ্ঠ স্থানে ১৭০ স্কোর নিয়ে রয়েছে ইরাকের বাগদাদ। সপ্তম স্থানে ১৬৯ স্কোর নিয়ে রয়েছে কাতারের দোহা। অষ্টম স্থানে ১৬৮ স্কোর নিয়ে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার সারাজেভো। নবম স্থানে ১৬৪ স্কোর নিয়ে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। দশম স্থানে ১৬৪ স্কোর নিয়ে রয়েছে থাইল্যান্ডের ব্যাংকক।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এই তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সেই সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

আরও পড়ুন: বায়ুদূষণে শীর্ষে ঢাকা

তথ্যমতে, একিউআই স্কোর ০-৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১-১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। ১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১-৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ ও স্কোর ৩০১-৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

জুলাই আন্দোলন নিয়ে অপপ্রচার: শাওন-মাহি-শান্তার বিরুদ্ধে জিডি

অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি

হামের প্রকোপে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ৮৩৩ শিশু, মৃত্যু ২

দেশে হামের সংক্রমণ এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নি...

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে  মানববন্ধন

ঝালকাঠির ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছে জে...

খামেনিকে শেষ শ্রদ্ধা, জনসমুদ্রে তেহরান

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি আনুষ্ঠানিক শেষ শ্রদ্ধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা