সারাদেশ

রাঙামাটিতে আ.লীগের মেয়র প্রার্থীর পুনরায় জয়

এম.কামাল উদ্দিন, রাঙামাটি : রাঙামাটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান মেয়র আকবর হোসেন চৌধুরী বিপুল ভোটে পুনরায় জয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ২২ হাজার ৮০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. মামুনুর রশিদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯৩৫ ভোট। ভোট গণনা শেষে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার জাহেদুল ইসলাম এসব নির্বাচনি ফলাফল ঘোষণা করেন।

এ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করেন ৫ জন। সংরক্ষিত নারী আসনে কাউন্সিলর জয়ী হয়েছেন, জ্যোস্না বেগম (১, ২ ও ৩), নির্মলা দেওয়ান (৪, ৫ ও ৬) এবং জুবাইতুন নাহার (৭, ৮ ও ৯)। সাধারণ ওয়ার্ডে জয়ী কাউন্সিলররা হলেন- মো. হেলাল উদ্দিন (১ নম্বর ওয়ার্ড), করিম আকবর (২ নম্বর ওয়ার্ড), পুলক দে (৩ নম্বর ওয়ার্ড), মো. নুরুন্নবী (৪ নম্বর ওয়ার্ড), বাচিং মারমা (৫ নম্বর ওয়ার্ড), রবি মোহন চাকমা ( ৬ নম্বর ওয়ার্ড), জামাল উদ্দিন (৭ নম্বর ওয়ার্ড), কালায়ন চাকমা (৮ নম্বর ওয়ার্ড) এবং সন্তোষ কুমার চাকমা (৯ নম্বর ওয়ার্ড)। এই রিপোর্ট লিখা পর্যন্ত বাকি সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের নাম পাওয়া যায়নি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা