সারাদেশ

বান্দরবানে আ.লীগ প্রার্থী নির্বাচিত

মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান : বান্দরবান সদর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রার্থী মোহাম্মদ ইসলাম বেবী দ্বিতীয় বারের মত মেয়র নির্বাচিত হয়েছে। তিনি ৯৫৬১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি প্রার্থী সাবেক মেয়র জাবেদ রেজা পেয়েছে ৪৫৩৩ ভোট।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮ টা থকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়ে সুষ্ঠুভাবে বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষ। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষ হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ছাড়াও জাতীয় পার্টির লাঙল প্রতীকের মো. শাহজাহান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সমর্থিত নারিকেল গাছ প্রতীকে নাছির উদ্দিন এবং মোবাইল ফোন প্রতীক নিয়ে সতন্ত্র প্রার্থী বিধান লালা প্রতিদ্বন্দ্বিতা করেন।

এছাড়াও সংরক্ষিত ১,২,৩ নম্বর ওয়ার্ডে আনারস প্রতীকে দীপিকা তঞ্চঙ্গ্যা মনজু, ৪,৫,৬ নম্বর ওয়ার্ডে চশমা প্রতীকে এম্যাচিং মারমা, ও ৭,৮,৯ নম্বর ওয়ার্ডে চশমা প্রতীকে শাহিনা আক্তার সানু নির্বাচিত হয়েছে। ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছে ১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাছির উদ্দিন, ২ নম্বর ওয়ার্ডে মো. আলী, ৩ নম্বর ওয়ার্ডে অজিত দাশ, ৪ নম্বর ওয়ার্ডে ওমর ফারুক, ৫ নম্বর ওয়ার্ডে মংমং সিং মারামা, ৬ নম্বর ওয়ার্ডে সৌরভ দাশ শেখর, ৭ নম্বর ওয়ার্ডে হারুন সরদার, ৮ নম্বর ওয়ার্ডে কামরুল হাসান বাচ্চু এবং ৯ নম্বর ওয়ার্ডে মো. সেলিম রেজা জয়ী হয়েছেন।
এদিকে, বান্দরবান সদর পৌর নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার বাহিনী মোতায়ন করা হয়েছে। পৌর এলাকার ১৩টি কেন্দ্রে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ জুডিসিয়াল ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়জিত ছিলেন। এসময় ভোট কেন্দ্রের নিরাপত্তার লক্ষে পুলিশের ৫, বিজিবির ৪ ও র‌্যাবের ৩ টি মোবাইল টিম সার্বক্ষণিক মাঠে নিয়োজিত ছিলেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা