সারাদেশ
পৌর নির্বাচনী

নরসিংদীতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিনিধি, নরিসংদী : নরসিংদী জেলা সদর ও মাধবদী পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

রোববার(১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। এর মধ্যে নরসিংদী পৌরসভায় ব্যালট এবং মাধবদী পৌরসভায় ভোটগ্রহণ চলছে ইভিএম পদ্ধতিতে। নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

দুটি পৌরসভার মধ্যে নরসিংদী পৌরসভার ৪০টি কেন্দ্রের ২৭৮টি কক্ষে চলছে ভোট গ্রহণ। একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, ১৫জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, ৬ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৬টি টিমসহ পুলিশ এবং আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। এখানে মেয়র পদে ৪ জন, সাধারণ ওয়ার্ডের কাউন্সির পদে ৪৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া মাধবদী পৌরসভার ১৫টি কেন্দ্রে চলছে ইভিএম এ ভোটগ্রহণ। মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্য। এ পৌরসভায় মেয়র পদে ৪ জন, সাধারণ ওয়ার্ডে কাউন্সির পদে ৩৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দুই পৌরসভায় ৫৫টি ভোট কেন্দ্রে ১ লক্ষ ৩১ হাজার ৯৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন

সান নিউজ/রাসেল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা