সারাদেশ

শিবগঞ্জ পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভায় ভোট দিয়েছেন আওয়ামীলীগ-বিএনপির মেয়র প্রার্থীসহ কাউন্সিলররা।

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল ৮টা বাজার আগেই লাইনে দাঁড়িয়ে ভোট দিতে প্রস্তুত হয়ে যায় ভোটাররা। শুরু থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন ভোটাররা। সকাল সাড়ে ৮টায় নিজ বাড়ির সামনে জালমাছমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন, আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম।

সকাল সাড়ে ৯টায় শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ওজিউল ইসলাম ওজিল মিজ্ঞা। ভোট প্রদান শেষে নিজেদের জয়ের ব্যাপারে প্রত্যেক প্রার্থী আশাবাদ ব্যক্ত করেন। প্রথম ঘন্টা শেষে ১৯ শতাংশ ভোট পড়েছে বলে জানান, শিবগঞ্জ পৌরসভা নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান।

তিনি বলেন, সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত জেলায় প্রথম ১৫টি কেন্দ্রে ১৫৫টি ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোটগ্রহণ চলছে। ভোটকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। প্রথম দুই ঘন্টার ভোটে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া র‌্যাব-পুলিশের পাশাপাশি ২ প্লাটুন বিজিবি, আনাসার ও ডিবি পুলিশ সদস্য কাজ করছেন।

উল্লেখ্য, নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপি ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী ছাড়াও ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী নির্বাচন করছেন।

নির্বাচনে মোট ৩২ হাজার ৯শ ৭৯ জন ভোটারের মধ্যে পুরষ ১৬ হাজার ৪৩২ জন ও ১৬ হাজার ৫৪৭ জন নারী ভোটার প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

সান নিউজ/মাহমুদ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে চিকিৎসা...

ব্রাজিলের পর কলকাতায় উরুগুয়ে

ফুটবলের উত্তাপ এখন দক্ষিণ আমেরিকার সীমানা ছাড়িয়ে পুরোদমে জেঁকে বসেছে ভারতের ক...

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গণবোমা হামলার হুমকি

রাজধানীর বাড্ডায় অবস্থিত বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ...

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্...

স্পিকার হাফিজ উদ্দিন আইপিইউ’র এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা