সারাদেশ

ঠাকুরগাঁওয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত চতুর্থ ধাপের নির্বাচনে ঠাকুরগাঁও জেলা সদর এবং রাণীশংকৈল পৌরসভায় শান্তিপূর্ণ ভোটগ্রহন চলছে।

ইভিএম এর মাধ্যমে ঠাকুরগাঁও পৌরসভায় এবং ব্যালটের মাধ্যমে রাণীশংকৈল পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহন চলছে।এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও পৌরসভার ২১ টি কেন্দ্রে ও রাণীশংকৈল পৌরসভার ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়।সকাল থেকে ভোট কেন্দ্র গুলোতে ছিল ভোটারদের ব্যাপক উপস্থিতি।

সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা । ঠাকুরগাঁও পৌরসভায় ৩ প্লাটুন বিজিবি, ৩ প্লাটুন র‌্যাব,২১টি কেন্দ্রে ১২ জন নির্বাহী ম্যাজিষ্ট্র্রেট,একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এবং প্রতিটি কেন্দ্রে অস্ত্র সহ ৪ পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

একইভাবে জেলার রানীশংকৈল পৌরসভা নির্বাচনে এক প্লাটুন বিজিবি,৩ প্লাটুন র‌্যাব ,প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং স্ট্রাইকিং ফোর্স নিয়োগ করা হয়েছে।

উল্লেখ্য,ঠাকুরগাঁও পৌরসভায় মেয়র প্রার্থী ৩জন,কাউন্সিলর প্রার্থী ৫৯জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এখানে মোট ভোটার ৬০ হাজার ৭২৭ জন। পুরুষ ২৯ হাজার ৭১২ এবং নারী ভোটার ৩১ হাজার ১৫ জন ।

অপরদিকে রানীশংকৈল পৌরসভায় মেয়র প্রার্থী ১২ জন কাউন্সিলর ৩৩ জন এবং নারী কাউন্সিলর ১৩জন।মোট ভোটার ১৪ হাজার ৭০২জন।পুরুষ ৭ হাজার ৩১২জন এবং মহিলা ৭ হাজার ৩৯০ জন।

সান নিউজ/বিপ্লব/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্...

স্পিকার হাফিজ উদ্দিন আইপিইউ’র এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্য...

মাহবুবউল আলম হানিফসহ ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

জুলাই গণঅভ্যুত্থান ও আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ছয়জ...

শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দ...

৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

শিক্ষার্থীদের তীব্র আন্দোলন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের মুখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা