সারাদেশ

বিপাকে চরাঞ্চলের চিচিঙ্গা চাষীরা

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলার চরাঞ্চলে শীতকালীন সবজি চিচিঙ্গা বা রেখা চাষ করে বিপাকে পড়েছে চাষীরা। ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝের চর ও দৌলতখান উপজেলার চর মদনপুর ইউনিয়নের বিস্তীর্ণ চরে প্রতি বছরের মত এবছরও বিভিন্ন ব্যাংক ও এনজিওর থেকে ঋণ নিয়ে বুক ভরা আশা নিয়ে চিচিঙ্গা বা রেখা চাষ করেন চাষীরা।

আবহাওয়া অনুকুলে থাকায় ক্ষেতে তেমন কোন রোগ ও পোকা মাকড়েরর আক্রমন না থাকায় বাম্পার ফলন হয়েছে। প্রতি বছর এসময় পাইকারী বাজারের চিচিঙ্গা কেজি ৩০/৩৫ টাকা থাকলেও এবছর একই সময় বিক্রি করতে হচ্ছে ১০/১২ টাকা।

এতে লাভ তো দূরের কথা খরচের টাকাও উঠছেন না তাদের। বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে সবজি করে এখন ঋন পরিশোধ নিয়ে দুশ্চিতায় চাষীরা। বাজারে চিচিঙ্গার দাম কম হওয়ায় অনেক চাষী ক্ষেতে সবজি রেখে না তুলে চলে গেছেন।

চিচিঙ্গা বা রেখা চাষি রুবেল মাল বলেন, এ বছর পাইকারি বাজারে প্রতি কেজি ১০-১২ টাকায় বিক্রি করা হচ্ছে। যেখানে গত বছর এ সময় পাইকারি বাজারে প্রতি কেজি চিচিঙ্গা বিক্রি হয়েছে ৩০-৩৫ টাকা। ফলে এবারে চিচিঙ্গা চাষ করে লাভের পরিবর্তে লোকসানে পড়তে হচ্ছে।

চিচিঙ্গা বা রেখা চাষি মোঃ ফরিদ উদ্দিন বলেন, এ বছর সার-কীটনাশক ও শ্রমিকের মূল্যবৃদ্ধি পেলেও বাজারে চিচিঙ্গার মূল্যবৃদ্ধি না পেয়ে কমে গেছে। বাজারে যে দাম তাতে ক্ষেতের সবজি তুলতে শ্রমিকের মজুরিও হবে না। আমি চরের জমিতে ১০ বছর ধরে চিচিঙ্গা চাষ করছি।

প্রতি বছরেই চিচিঙ্গার চাষ করে বেশ ভালো দাম পাই। কিন্তু এবার রোগের আক্রমণ না থাকায় ফলন বাম্পার হয়েছেন। তবে বাজারে চিচিঙ্গার তেমন দাম পাচ্ছি না। আগামীতে চিচিঙ্গার চাষ করবো কিনা তা নিয়ে চিন্তায় আছি।

এদিকে ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর এর উপ-পরিচালক আবু মোঃ এনায়েত উল্লাহ জানান, শীতকালীন বিভিন্ন সবজির সমারহ থাকায় বাজারে চিচিঙ্গার দাম কম রয়েছে। তবে এপ্রিল ও মে মাসের দিকে কৃষকরা বাজারে চিচিঙ্গা দাম বেশি পাবেন বলে জানিয়েছেন তিনি।

ভোলা কৃষি বিভাগের তথ্য মতে গত বছর ভোলা জেলায় ৮৫০ হেক্টর জমিতে চিচিঙ্গা বা রেখা চাষ হয়েছে। এবছর তা বেড়ে হয়েছে ১ হাজার হেক্টরেরও বেশি।

সান নিউজ/ইমতিয়াজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্...

স্পিকার হাফিজ উদ্দিন আইপিইউ’র এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্য...

মাহবুবউল আলম হানিফসহ ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

জুলাই গণঅভ্যুত্থান ও আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ছয়জ...

শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দ...

৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

শিক্ষার্থীদের তীব্র আন্দোলন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের মুখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা