সারাদেশ

শিবগঞ্জে বিএনপি প্রার্থীর অশ্লীল অডিও ভাইরাল

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : আসন্ন ১৪ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনিত প্রার্থী ওজিউল ইসলাম ওজুল মিয়াঁর একটি আশ্লিল কথোপকথনের অডিও সোশ্যাল মিডিয়া ফেইসবুকে ভাইরাল হয়েছে।

২ মিনিট ৩৭ সেকেন্ডের অডিওটিতে শোনা যায়, বিএনপির ধানের শীষের প্রার্থী ওজুল মিয়াঁ এক নারীকে নিজ বাসায় কেউ না থাকায় অশ্লীল ইঙ্গিত করে বারবার ডাকছেন।

অডিও ক্লিপ্সটি ফেইসবুক মঙ্গলবার রাত সাড়ে দশটার পর থেকে হঠাৎ হতে থাকে।

বিষয়টি নিয়ে শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি মেহদি হাসান হিমেল বলেন, স্ত্রী থাকার পরেও যে ব্যক্তি পর নারীতে আসক্ত তাকে পৌরবাসী ভোট দিবে না। এমন চরিত্রহীন মেয়র আশা করে না শিবগঞ্জের মানুষ।

অন্যদিকে, এ ব্যাপারে জানতে বিএনপি প্রার্থী ওজুল মিয়াঁর ফোনে কল করেও তার সংযোগ পাওয়া যায়নি।

তবে তিনি তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে ''কিছু রটনা করছে, তার নিন্দা জানাচ্ছি'' লিখে বুধবার দুপুরে একটি স্ট্যাটাস লিখেন।

সেখানে তার এ স্ট্যাটাসে ২২ জন মন্তব্য করেন।

এদের মধ্যে প্রার্থীর সহোদর সালাউদ্দিন মিয়াঁ লিখেন- চিন্তা করার কিছু নাই আওয়ামী লীগের ডিজিটাল যুগে ডিজিটাল কায়দায় নকল করে অনেক কিছু করতে পারছি কিন্তু ওই ডিজিটাল কায়দায় অন্য কোন ক্যান্ডিডেটেরও অনেক কিছু ভিডিও করে দেখাতে পারি। কিন্তু এটা ঠিক নয়, সঠিক মানুষের মনুষ্যত্বের কাজ নয়।

রাকিবুল ইসলাম নামে আরেকজন মন্তব্য করেন-পরাজয় নিশ্চিত ভেবে সরকারি কাজে ব্যবহৃত উচ্চ প্রযুক্তির অপব্যবহার করে এটি একটি ভূয়া ফোনালাপ, যার কোন ভিত্তি নাই। এটি উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। ভয় নাই নির্ভয়, ধানের শীষের হবে জয়।


সান নিউজ/জেএইচএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা