সারাদেশ

ঝালকাঠিতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

নিজস্ব প্রতিনিধি,ঝালকাঠি : পিরোজপুর বিআরটিসি বাসের শ্রমিকদের সঙ্গে বরিশাল রূপাতলী বাস শ্রমিকদের হাতাহাতির ঘটনার জেরে ঝালকাঠি থেকে ৮ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়। ফলে ঝালকাঠির অসংখ্য যাত্রীরা পড়েছেন বিপাকে। ঝালকাঠি বাস ও মিনিবাস শ্রমিকরা জানায়, শনিবার সকালে পিরোজপুর ও ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে দুদফায় বিআরটিসি বাসের এজেন্ট ও শ্রমিকরা বরিশাল রুপাতলীর বাস শ্রমিকদের সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়ে।

এক পর্যায় বিআরটিসি বাসের এজেন্ট ও শ্রমিকরা বরিশালের শ্রমিকদের ওপর হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে আসলেও বরিশালের শ্রমিকরা ন্যায্য বিচার পায়নি। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবীতে অনির্দিষ্টকালের জন্য বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের বাস ও মিনিবাসের শ্রমিকরা একযোগে এই ধর্মঘট ডেকেছে।

ধর্মঘটের ফলে বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠির সঙ্গে বাসচলাচল বন্ধ রয়েছে। এদিকে ধর্মঘটের ফলে অসংখ্যযাত্রীরা বিপাকে পড়েছেন।

সান নিউজ/রেজাউল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

৮০০ কোটির মালিক কেট

মাত্র সতেরো বছর বয়সে পিটার জ্যাকসনের ‘হেভেনলি ক্রিয়েচার্স’ দিয়ে...

এক দিনেই তিনবার ‘সেভেন-আপ’!

ফুটবলের সবুজ গালিচায় একদিনের ব্যবধানে এমন সব অদ্ভুত ও কাকতালীয় ঘটনা ঘটে, যা...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, মিলল শিক্ষার্থীর লাশ

শেরপুরে মাদকবিরোধী অভিযান দেখে ভয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর স্টামফোর্ড বিশ্ববিদ্য...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা