চুনারুঘাটে নারী ভোটারের উপস্থিতি লক্ষ্যনীয় 
সারাদেশ

চুনারুঘাটে নারী ভোটারের উপস্থিতি লক্ষ্যনীয় 

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরুর সঙ্গে সঙ্গেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ভিড় বাড়তে শুরু করে। সকাল সাড়ে ৮টা থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। বিশেষ করে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার হাজী ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। চলমান পৌরসভা নির্বাচনের চতুর্থ ধাপের নির্বাচনে সেখানে ভোটগ্রহণ হচ্ছে।

হাজী ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কথা হয় কয়েকজন নারী ভোটারের সঙ্গে। তারা জানান, ভিড় বাড়ার আগেই ভোট দিতে ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন। ভোট দেয়া শেষ হলে অন্যদের ভোটকেন্দ্রে নিয়ে আসতে সহযোগিতা করবেন তারা। এছাড়া সকাল সকাল ভোট দিয়ে বাড়ি গিয়ে কাজ করবেন।

ভোট দেয়া শেষে নারী ভোটার রাশিদা বেগম বলেন, ‘ইভিএমে আমাদের ভোট দিতে কোনো সমস্যা হয়নি। তবে ভয় ছিল। কিন্তু ভোট দেয়ার পরে ভয় চলে গেছে।’

এদিকে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রায় প্রতিটি কেন্দ্রেই বিপুল পরিমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। তারা ভোটারদের ভোট প্রদানে নানাভাবে সাহায্য করছেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা