সারাদেশ

বোয়ালমারীতে ৩ পলাতক আসামি গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার পৃথক স্থান থেকে ৩ পলাতক আসামিকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, পৌরসভার ২ নং ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রাম থেকে ২০১৮ সালের জিআর মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মুজিবর শেখের ছেলে নাজমুল শেখকে শুক্রবার সন্ধ্যা সাতটায় এবং একই সালের অপর জিআর মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি পৌরসভার ৫ নং ওয়ার্ডের শিবপুর গ্রামের লাল মিয়ার ছেলে লিটন মিয়াকে রাত সাড়ে ১১টায় ভাড়া বাসা থেকে বোয়ালমারী থানা পুলিশ গ্রেফতার করে।

এছাড়া ২০১৯ সালের জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ১ নং ওয়ার্ডের গুনবহা গ্রামের আকতার মিস্ত্রির জামাই রাসেল শেখকে শুক্রবার বিকেলে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারকৃত ৩ জনই মাদক মামলার আসামি।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাজাপ্রাপ্ত ওই পলাতক আসামিদের গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে তাদের ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/কেএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা