সারাদেশ

অক্সিজেন সিলিন্ডার ড্রেনে, রংপুর মেডিকেলের কর্মচারীকে শোকজ

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ড্রেনে একটি অক্সিজেন সিলিন্ডার পড়ে থাকা নিয়ে সর্বত্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ আবু সাঈদ খান বাবু ওরফে অক্সিজেন বাবু নামে এক ইলেকট্রিশিয়ানকে শোকজ করেছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (প্রশাসন) মোস্তফা জামান চৌধুরী।

হাসপাতাল সূত্র জানায়, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ৩০ ডিসেম্বর ৪র্থ শ্রেণির কর্মচারী মশিয়ার রহমান বকুল ও আশিকুর রহমান নয়নকে অন্যত্র বদলি করা হয়। এই বদলি ঠেকাতে তদবির শুরু করেন ওই দুই কর্মচারী। প্রায় ১২ দিন পর স্বাস্থ্য অধিদফতর আশিকুর রহমান নয়নের বদলি আদেশ স্থগিত করে। মশিয়ার রহমান বকুল ৪৩ দিন অতিবাহিত হলেও নতুন কর্মস্থলে যোগদান করেননি। তিনি অক্সিজেন সিলিন্ডারের দায়িত্বে থাকা আবু সাঈদ খান বাবু ওরফে অক্সিজেন বাবুকে সঙ্গে নিয়ে তদবির করতে ঢাকায় অবস্থান করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সিলিন্ডারটি অবৈধভাবে বেসরকারি হাসপাতালে সরবরাহ করা হয়েছিল। অক্সিজেন শেষ হওয়ায় সিলিন্ডারটি ফিরত দিতে এসে অক্সিজেন বাবুকে না পেয়ে ড্রেনে ফেলে রেখে চলে যায়। ড্রেনে থাকা সিলিন্ডারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়।

এতে অনেকেই বলেছেন, হাসপাতালের ভর্তি রোগীরা অক্সিজেন পায় না। একটি সিন্ডিকেট অবৈধভাবে বেসরকারি হাসপাতালের তা বিক্রি করছেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার আবু সাঈদ খান বাবু ওরফে অক্সিজেন বাবুকে শোকজ করে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিষয়ে মশিয়ার রহমান বকুল ও আবু সাঈদ খান বাবু ওরফে অক্সিজেন বাবুর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (প্রশাসন) মোস্তফা জামান চৌধুরী বলেন, অক্সিজেন বাবু নামে এক কর্মচারীকে কৈফিয়ত তলব করা হয়েছে। মশিয়ার রহমান বকুল নতুন কর্মস্থলে যোগদান করেছেন কিনা আমার জানা নেই।


সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা