সারাদেশ

গাছচাপায় গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জে গাছচাপায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলার সদর ইউনিয়নের কালাছড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূর নাম লালমতি ভানু (৫১)। তিনি ছাতকছড়া এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, সকালে কালাছড়া বনবিট এলাকায় কাঠ কুড়াতে যান লালমতি। এসময় বনায়নের গাছ কাটছিলেন শ্রমিকরা। অসাবধনতাবশত একটি কাটা গাছের নিচে চাপা পড়েন ওই গৃহবধূ।

পরে তাকে উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে গাছ মহালদার ফজলুর রহমান জানান, এটি সামাজিক বনায়নের গাছ, বনবিভাগ থেকে অনুমতি নিয়ে তিনি গাছগুলো কাটাচ্ছেন। তিনি শ্রমিকদের কাছ থেকে বিষয়টি অবগত হয়েছেন।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা জানান, ঘটনাটি কেউ এখনও জানায়নি, তবে পুলিশ হাসপাতালে গিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা