সারাদেশ

বান্দরবান পৌর নির্বাচন: সুষ্ঠু ভোট নিয়ে প্রার্থীদের শঙ্কা 

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : বান্দরবান পৌরসভায় ঊনত্রিশ হাজার সাতশ ঊনত্রিশ ভোটের জন্য লড়ছেন ৫ জন মেয়র প্রার্থী। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার।

তবে বহিরাগতদের আগমনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছেন প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থী। সকালে বান্দরবান পৌরসভার মেম্বার পাড়াস্থ অস্থায়ী দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা।

অপরদিকে, বিকালে পৌরসভার চেয়ারম্যান পাড়াস্থ নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলন করেছে নারিকেল গাছ প্রতীকের প্রার্থী ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন।

সংবাদ সম্মেলনে দুই প্রার্থীর অভিযোগ, সুষ্ঠ নির্বাচন আয়োজনের মাধ্যমে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনকে প্রমাণ করতে হবে তারা কারোর পক্ষে নয়। বহিরগতদের বিষয়ে লিখিতভাবে রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের অবগত করেছি। ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, বহিরাগতদের নির্বাচনের আগের দিন বান্দরবান পৌর এলাকা ত্যাগের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। আবাসিক হোটেল মালিকদেরও বলা হয়েছে। মাইকিং করা হয়েছে। নির্বাচনে ১৩টি ভোট কেন্দ্রে ৮১টি বুথ কক্ষের দায়িত্বে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান র‌্যাব এর ৩টি, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র ৪টি এবং পুলিশের ৫টি টহল টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবে। প্রতিটি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৮ জন পুলিশ এবং ৭ জন আনসার সদস্য নিয়োজিত থাকবে।

নির্বাচন অফিসের তথ্যমতে, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত ২৫.৮৮ বর্গ কিলোমিটার আয়তনের বান্দরবান পৌরসভার ভোটার সংখ্যা হচ্ছে ২৯ হাজার ৭২৯ জন। তারমধ্যে পুরুষ ১৬ হাজার ৬০৯ জন এবং নারী ১৩ হাজার ১২০ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৩টি, বুথ কক্ষের সংখ্যা ৮১টি। এবারের নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৫ জন প্রার্থী। নৌকা প্রতীকে মো. ইসলাম বেবী, ধানের শীষ প্রতীকে মো. জাবেদ রেজা, নারিকেল গাছ প্রতীকে মো. নাছির উদ্দিন, লাঙ্গল প্রতীকে মো. শাহজাহান, মোবাইল ফোন প্রতীকে বিধান লালা।

অপরদিকে, কাউন্সিলর পদে নয়টি ওয়ার্ডে ২৯ জন এবং সংরক্ষিত তিনটি পদে ৭ জন নারী প্রার্থী লড়ছেন।

সান নিউজ/এমএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা