সারাদেশ

শ্রীপুরে সম্বলহীন কৃষক পেলেন শাবকসহ গাভী

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: জীবিকা নির্বাহে দু’চোখে অন্ধকার দেখে অবশেষে শাবকসহ একটি গাভী পেয়েছেন কৃষক মো. হিরন মিয়া। গাজীপুরের শ্রীপুর উপজেলার হায়াতখাঁর চালা এলাকার ওই কৃষক সপরিবারে রাজাবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গাভীটি গ্রহণ করেন।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম শনিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে অনাড়ম্বর আনুষ্ঠানিকতায় ব্যক্তি উদ্যোগে গাভীটি কৃষকের হাতে তুলে দেন।

কৃষক হিরন মিয়া জানান, ৫টি গরু দিয়ে তিনি দুই ছেলে, স্ত্রীকে নিয়ে সংসারের ভরণ-পোষণ ও জীবিকা নির্বাহ করতেন। গত ১২ জানুয়ারি গরুগুলো চুরি হয়ে যাওয়ার পর তাঁর পথে বসার উপক্রম হয়।

কৃষকের প্রতিবেশী স্থানীয় রোকনুজ্জামান মোল্লা জানান, এলাকা থেকে তাকে একটি গরু কিনে দেয়া হয়। পরে ওই কৃষককে জেলা প্রশাসকের কাছে আবেদনের পরামর্শ দেওয়া হয়। পরে জেলা প্রশাসক তাকে সাহায্যের প্রতিশ্রিুতি দেন ও শাবকসহ গাভীটি তার হাতে তুলে দেন।

জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, সরকারের মুখাপেক্ষী না হয়ে সমাজের বিত্তশালীদের সহজ সরল অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। এতে সমাজে মানবিক মুল্যবোধ প্রতিষ্ঠিত হবে।

এরপর জেলা প্রশাসক রাজাবাড়ী ইউনিয়ন পরিষদে ভিজিডি কর্মসুচীর উদ্বোধন করেন। পরিমার্জিত ও নতুন তালিকাভুক্ত ২৬৪ জন নারীকে আগামী ২ বছরের জন্য প্রতি মাসে ত্রিশ কেজি পরিমাণ চাল সরবরাহের উদ্বোধন করেন।

এসময় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারী, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা, রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।


সান নিউজ/টিআইএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা