সারাদেশ

'ভোটের মাঠে অনিয়মের তথ্য পেলে ব্যবস্থা'

নিজস্ব প্র‌তি‌নি‌ধি, শেরপুর : রাত পোহালেই শেরপুর ও শ্রীবরদী পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। ইতোমধ্যে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা।

শ‌নিবার (১৩ ফেব্রুয়া‌রি) দুপুর থেকে সকল নির্বাচনী সরঞ্জাম স্ব স্ব কেন্দ্রে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। এছাড়া বিভিন্ন প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রের তালিকা করেছে নির্বাচন কমিশন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, ইতোমধ্যে ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন সুষ্ঠ ও অবাধ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দেয়া হয়েছে। তিনি আরও বলেন, কোন অনিয়ম বরদাস্ত করবে না নির্বাচন কমিশন। ভোটের মাঠে কোন অনিয়ম দেখলেই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিবে কমিশন।

তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠ করতে শেরপুর পৌরসভায় ৩৫টি ভোট কে‌ন্দ্রের জন্য তিন টিম র‌্যাব, তিন প্লাটুন বি‌জি‌বি, পর্যাপ্ত পু‌লিশ, ৯ জন নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যা‌জি‌স্ট্রেট নির্বাচনী মাঠে উপস্থিত থাকবেন এবং শ্রীবরদী পৌরসভায় ৯টি ভোট কেন্দ্রে ২৪ জন র‍্যাব, ২ প্লাটুন বিজিবি, ৯ জন নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্র‍্যাট নির্বাচনী মাঠে উপস্থিত থাকবেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে, শেরপুরে ৭ জন মেয়র, কাউন্সিলর ৪৯ জন, সংরক্ষিত আসনে ১৮ জন প্রার্থী এবং শ্রীবরদী পৌরসভায় ৪ জন মেয়র, কাউন্সিলর ৩২, সংরক্ষিত আসনে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) শেরপুর পৌরসভায় ৩৫ টি ভোট কেন্দ্রের ১৯৪টি ভোট কক্ষে ৩৬ হাজার ৬শ ৪০ জন পুরুষ, ৩৯ হাজার ৯৮ জন মহিলা ভোটারসহ মোট ৭৫ হাজার ৭শ ৩৮ জন ইভিএমে এবং শ্রীবরদী পৌরসভায় ৯টি ভোট কেন্দ্রের ৫৭ টি ভোট কক্ষে ১০ হাজার ২শ ২৯ জন পুরুষ, ১০ হাজার ৬শ ৮০ জন মহিলা ভোটারসহ মোট ২০ হাজার ৯শ ৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সান নিউজ/এসএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা